Murshidabad: সেলিমের হুঙ্কার মুর্শিদাবাদের একটা আসনও তৃণমূল-বিজেপি পাবে না

মুর্শিদাবাদের (Murshidabad) একটা আসনও তৃণমূল-বিজেপি জিততে পারবে না। এটা নিশ্চিত করছি। লোকসভা নির্বাচনে সিপিআইএমের প্রার্থী ও দলটির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের এমন দাবির পর জেলার রাজনৈতিক মহলে তীব্র ...

By Rana Das

Published:

Follow Us
md salim

মুর্শিদাবাদের (Murshidabad) একটা আসনও তৃণমূল-বিজেপি জিততে পারবে না। এটা নিশ্চিত করছি। লোকসভা নির্বাচনে সিপিআইএমের প্রার্থী ও দলটির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের এমন দাবির পর জেলার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়েছে। সেলিম মুর্শিদাবাদ লোকসভা আসনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী। তিনি রবিবার হোলি ও দলযাত্রার শুভেচ্ছা দিয়ে প্রচার করেন।

রাজনৈতিক বিশ্লেষনে উঠে আসছে পঞ্চায়েত ভোটে ব্যাপক রিগিং ও ভুয়ো গণনার অভিযোগের পরেও মুর্শিদাবাদ জেলায় ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছে বাম-কংগ্রেস জোট। এই জোটের থেকে সামান্য কিছু বেশি ভোট পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। জোট বনাম তৃণমূলের তীব্র রক্তাক্ত সংঘর্ষের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত ভোট পর্ব চলেছিল।

   

জেলার তিনটি লোকসভা আসন, বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে তৃণমূলের ভরাডুবি হতে চলেছে বলে দাবি করেন সেলিম। এই জেলার বহরমপুর থেকে লড়াই করছেন গতবারের কংগ্রেস সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সিপিআইএম জেলা কমিটি সূত্রে খবর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মহম্মদ সেলিমের প্রচার জোরদার চলছে। প্রচারের সেলিম নামতেই জোটের সমর্থকদের বিরাট বিরাট মিছিল চলছে। জেলা তৃণমূলের অভ্যন্তরে চলছে প্রবল বিদ্রোহ।

সেলিম বলেছেন, তৃণমূল হোক বা বিজেপি হোক এই জেলায় একটা আসনও তারা জিততে পারবে না সেই ব্যবস্খা করছি। তিনি বলেন ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী বু়ঝতে পারবেন অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম একসঙ্গে হলে গোটা বাংলায় বার্তা যাবে আমরাই বিজেপি ও তৃণমূলকে রুখতে পারি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google