Mohun Bagan: মোহনবাগানে ট্রেন্ডিং দিমি-নর্ডি সেলিব্রেশন

ইস্টবেঙ্গলকে ৫ গোল। আরএফডিএল (RFDL) প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলকে ৫-১ গোলে হারিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। তারপরেই বাগানের জুনিয়র দলের ‘স্টেইনগান সেলিব্রেশন’। মোহনবাগানে আবার ফিরে এসেছে ‘স্টেইনগান সেলিব্রেশন’। ভারতীয় ফুটবলে ‘স্টেইনগান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan

ইস্টবেঙ্গলকে ৫ গোল। আরএফডিএল (RFDL) প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলকে ৫-১ গোলে হারিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। তারপরেই বাগানের জুনিয়র দলের ‘স্টেইনগান সেলিব্রেশন’।

মোহনবাগানে আবার ফিরে এসেছে ‘স্টেইনগান সেলিব্রেশন’। ভারতীয় ফুটবলে ‘স্টেইনগান সেলিব্রেশন’ জনপ্রিয় করেছিলেন সনি নর্ডি (Sony Norde)। মোহনবাগান জনতার কাছে সনি নর্ডি একজন লেজেন্ড। লেজেন্ডকে সম্মান জানিয়ে ইন্ডিয়ান সুপার লিগের একটি ম্যাচে এই সেলিব্রেশন ফিরিয়ে এনেছিলেন বাগানের বর্তমান তারকা দিমি পেত্রাতস।

   

 

গোল করার পর মোহনবাগান সুপার জায়ান্টের দিমি পেত্রাতস সদি নর্ডির স্টাইলে করেছিলেন গোল উদযাপন। সোশ্যাল মিডিয়ায় সনিকে ট্যাগ করে সে কথা জানিয়েছিলেন দিমি। কমেন্টেই উত্তর দিয়েছিলেন সনি। হাইতিয়ান ফুটবলার বলেছিলেন, ‘এভাবে খেলা চালিয়ে যাও।’

সবুজ মেরুন তরী এখন ছুটছে। সিনিয়র দলের পাশাপাশি ক্লাবের জুনিয়র দলও হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে। এরপর রাজ বাস্ফোর, দীপেন্দু বিশ্বাসরা ক্যামেরার দিকে তাকিয়ে করলেন ‘স্টেইনগান সেলিব্রেশন’। সেই সঙ্গে দিমি পেত্রাতসের সেলিব্রশনও করলেন রাজ বাস্ফোর। সনির মতো পেত্রাতসও ইতিমধ্যে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google