Vote: ভোট গণনার দিনক্ষণ বদলে দিল নির্বাচন কমিশন

আচমকা ভোটের (Vote) রেজাল্টের দিনক্ষণ বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন। আরও এগিয়ে আনা হল ভোটের রেজাল্টের দিনক্ষণ। জানা গিয়েছে, এবার নির্বাচন কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিমের গণনার সময়সূচি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আচমকা ভোটের (Vote) রেজাল্টের দিনক্ষণ বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন। আরও এগিয়ে আনা হল ভোটের রেজাল্টের দিনক্ষণ।

জানা গিয়েছে, এবার নির্বাচন কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিমের গণনার সময়সূচি ৪ জুন থেকে পরিবর্তন করে ২ জুন করেছে। প্রসঙ্গত, দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন। এ অবস্থায় ২ জুনের মধ্যে ভোট গণনা শেষ করতে হবে। সে কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন ভোট গণনার দিন ৪ জুন ঠিক করেছিল, তা বদল করা হয়েছে। ভোট গণনা হবে ২ জুন।  

   

নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ২ জুন। এর পরিপ্রেক্ষিতে, কমিশন অরুণাচল প্রদেশ ও সিকিমের রাজ্য বিধানসভার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট সম্পর্কিত সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google