WHO: দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

News Desk: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) আতঙ্কে পুরো বিশ্ব। এই ধরনটি অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। জেনেভায় সাংবাদিক সম্মেলনে ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Omicron spreading rapidly in many country

News Desk: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) আতঙ্কে পুরো বিশ্ব। এই ধরনটি অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। জেনেভায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন হু প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।

বিবিসি জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত ৭৭টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হু প্রধান বলছেন, এই সংখ্যাটা আরও বেশি হতে পারে এবং তা নজিরবিহীন হারে ছড়িয়ে পড়েছে।

   

ওমিক্রনের সংক্রমণের ঊর্ধ্ব হারের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা বড় চাপের মুখে পড়বে বলে আশঙ্কা। যদি ধরনটি শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি নাও করে, তবু এমনটা হবে।

হু প্রধান বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতা বা মৃত্যুর কম ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের বুস্টার ডোজ আপাতত না দেওয়াটাই উচিত। নয়তো যারা সরবরাহের ঘাটতির কারণে এখনো প্রাথমিক ডোজ পাননি তাদের জীবন হুমকির মুখে পড়বে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google