Rainfall: ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা

ফের একবার অসময়ের বৃষ্টি (Rainfall)-তে ভিজতে চলেছে বাংলা সহ বেশ কিছু রাজ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এবং মধ্যাঞ্চলে মৌসুমী উত্তর-পশ্চিম বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সূত্রপাত হয়েছে বলে সাফ সাফ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ফের একবার অসময়ের বৃষ্টি (Rainfall)-তে ভিজতে চলেছে বাংলা সহ বেশ কিছু রাজ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এবং মধ্যাঞ্চলে মৌসুমী উত্তর-পশ্চিম বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সূত্রপাত হয়েছে বলে সাফ সাফ জানিয়েছে আলিপুর মৌসম ভবন। আজ বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে জানেন?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ ও আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের কোনও জায়গাতেই বৃষ্টি হবে না। মোটের ওপর শুকনোই থাকবে। তবে শনিবার অর্থাৎ সপ্তাহান্তে ফের বদল ঘটবে আবহাওয়ার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। গরম অস্বস্তিকর আবহাওয়া থেকে মোটের ওপর মুক্তি মিলবে বলে খবর।

   

জানা যাচ্ছে, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে। যে কারণে মার্চের প্রথম সপ্তাহের দিকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অন্যদিকে রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google