উদ্ধার ২৫ লক্ষ টাকার বিদেশি সিগারেট, গ্রেফতার ২

জলপাইগুড়ি: একটি গাড়িতে বাঁশ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু ওই বাঁশের আড়ালেই অবৈধভাবে পাচারের চেষ্টা করা হচ্ছিল বিদেশি সিগারেট৷ হাতেনাতে গাড়িটি পাকড়াও করে পুলিশ৷ গ্রেফতার করে ২ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জলপাইগুড়ি: একটি গাড়িতে বাঁশ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু ওই বাঁশের আড়ালেই অবৈধভাবে পাচারের চেষ্টা করা হচ্ছিল বিদেশি সিগারেট৷ হাতেনাতে গাড়িটি পাকড়াও করে পুলিশ৷ গ্রেফতার করে ২ ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় সড়কে৷

জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়৷ এরপরই মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় সড়কে বাঁশ বোঝাই একটি গাড়িকে আটক করে৷ শুরু করে তল্লাশি৷ এরপরই বাঁশের ভিতর থেকে বেরিয়ে আসে বিদেশি সিগারেট৷ ঘটনায় গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে৷

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৬৬ কার্টুন বিদেশি সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২৫ লক্ষ টাকা৷ বাজেয়াপ্ত করা হয় ওই সিগারেটগুলি৷ বাঁশ বোঝাই গাড়িটি অসম থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মায়ানমার হয়ে এত বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ভারতে ঢুকেছে৷

উদ্ধার হওয়া সিগারেটগুলি পুড়িয়ে দেয় পুলিশ৷ সেই সঙ্গে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ কোথা থেকে তারা এই সিগারেটগুলি নিয়ে এসেছে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ সেই সঙ্গে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে৷ বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google