এবার টার্গেট ২ মেদিনীপুর, হাইভোল্টেজ সফর মমতার

কলকাতা: লোকসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অপ্রকাশিতভাবে প্রচার শুরু করে দিয়েছেন তিনি৷ এমনটাই মতামত রাজনৈতিক বিশেষ্ণদের৷ আপাতত জঙ্গলমহল সফরে আছেন তিনি৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CM Mamata Banerjee

কলকাতা: লোকসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অপ্রকাশিতভাবে প্রচার শুরু করে দিয়েছেন তিনি৷ এমনটাই মতামত রাজনৈতিক বিশেষ্ণদের৷ আপাতত জঙ্গলমহল সফরে আছেন তিনি৷ এরপরই তাঁর টার্গেট দুই মেদিনীপুর৷

নবান্ন সূত্রে খবর, দু’দিনের সফরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৪ মার্চ পূর্ব মেদিনীপুরে যাবেন তিনি৷ পূর্ব মেদিনীপুরের তমলুকে সরকারি প্রশাসনিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো৷ ওই দিন পূর্ব মেদিনীপুরে রোড শো করতে পারেন তিনি৷ এরপর ৫ তারিখ পশ্চিম মেদিনীপুর জেলায় সরকারি প্রশাসনিক সভা করবেন মমতা৷ ওই সভা করেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

   

প্রসঙ্গত, প্রায় চার বছর পর ফের বাঁকুড়ার জঙ্গল মহলে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার দুপুরে খাতড়া শহর সংলগ্ন খড়বন মাঠে তাঁর সভা রয়েছে৷ সভা শুরুর আগে এলাকায় একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের দাবিতে সরব জঙ্গল মহলের মানুষ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google