নাবালিকাকে নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

হাওড়া: সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে উত্তল রাজ্য-রাজনীতি৷ বর্তমানে কাঠগড়ায় তৃণমূল৷ এই পরিস্থিতিতে বিজেপির হাওড়া সদরের কিষান মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতাকে গ্রেফতার করল পুলিশ৷ হোটেলে নাবালিকাকে নিয়ে দেহ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাওড়া: সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে উত্তল রাজ্য-রাজনীতি৷ বর্তমানে কাঠগড়ায় তৃণমূল৷ এই পরিস্থিতিতে বিজেপির হাওড়া সদরের কিষান মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতাকে গ্রেফতার করল পুলিশ৷ হোটেলে নাবালিকাকে নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷

ধৃত বিজেপি কিষান মোর্চার নেতার নাম সব্যসাচী ঘোষ (৫০)৷ ঘটনাটি প্রকাশ্যে আসার পর তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা৷ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইলের ধূলাগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলে তল্লাশি চালায়৷

   

সাঁকরাইল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করে৷ ধৃতদের মধ্যে আছে ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ৷ তিনি হাওড়া সদর বিজেপি কিষান মোর্চার সম্পাদক এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছে৷

এদিন ঘটনাস্থল থেকে দুজন নাবালিকা ও চারজন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পকসো আইনে মামলা শুরু করেছে৷ মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং দুজন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google