Phulki: সিরিয়ালে অন্য মেয়ের সঙ্গে রোম্যান্স অভিষেকের! বাস্তব প্রেমিকার খবর কী

Phulki: সিরিয়ালে ফুলকির সঙ্গে রোম্যান্স করে প্রেমিকাকে চটাচ্ছেন না তো অভিষেক! উঠেছিল প্রশ্ন। অভিনেতা অভিষেকের প্রেমিকা সুরভীকে নিয়ে অনেক জল্পনাই রটে নেটপাড়ায়। তেমনই একটা জল্পনা রটেছিল যে ফুলকির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Phulki

Phulki: সিরিয়ালে ফুলকির সঙ্গে রোম্যান্স করে প্রেমিকাকে চটাচ্ছেন না তো অভিষেক! উঠেছিল প্রশ্ন। অভিনেতা অভিষেকের প্রেমিকা সুরভীকে নিয়ে অনেক জল্পনাই রটে নেটপাড়ায়। তেমনই একটা জল্পনা রটেছিল যে ফুলকির সঙ্গে প্রেমিককে রোম্যান্স করতে দেখে বেজায় চটেছেন সুরভী। আদতে কি তাই? অবশেষে মুখ খুললেন অভিনেতা।

এদিন এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘সুরভী তো অভিনেত্রী। তাই ওর কাছে এই বিষয়গুলো বোঝে। এগুলো নিয়ে বিশেষ অসুবিধা হয় না। গঙ্গারামে ওকে আমার বিপরীতে কাস্ট করা হয়েছিল। তখন ওর (সুরভী) সঙ্গেই আমার রোম্যান্টিক দৃশ্য ছিল। ফলে ওর এগুলো বুঝতে বা মানতে অসুবিধা হয় না। তাছাড়া পর্দায় কোন নায়িকার সঙ্গে আমি কী রোম্যান্স করলাম ওকে আমি ফিরে এসে বলে দিই। এমনকি রোহিত (অভিষেকের চরিত্র) ফুলকির রোম্যান্স নিয়েও সুরভীর সঙ্গে আমার কথা হয়। নায়িকার দিকে আমি সেটে কীভাবে তাকাই সেটাও ওকে বলি।’

   

উল্লেখ্য, প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পর অভিষেক আর সুরভীর প্রেমের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল সংবাদ মাধ্যমে। শুনতে হয়েছিল কটূক্তি। তারই প্রতিবাদে একদিন অভিষেকের কথায়, ‘আমি বা সুরভী কোনও ছবি পোস্ট করলেই তার নীচে অকথ্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে তাঁদের প্রেমকে অভিশাপ দিতে শুরু করেন ‘ভক্ত’রা। এঁদের আমি ভক্ত বলব কিনা জানি না। তাঁদের দাবি, আমার সঙ্গে সুরভীকে মানাচ্ছে না। অন্য কারও সঙ্গে মানাত বেশি।’

অভিষেক আরও বলেছিলেন যে, ‘বারবার পুরনো প্রেমের কথা বললে সুরভীর মানসিক ক্ষতি হবে। সেটা হতে দেব না আমি। কাউকে না চিনে তাকে দূর থেকে বিচার করে যাওয়া তো ঠিক নয়। আগের বারও আমি আনন্দবাজার অনলাইনকে বলেছিলাম, প্রেম ভাঙার পরে আমি চুপ ছিলাম বলে আমাকেই সকলে খলনায়ক ভেবেছে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google