Jammu: ‘৪০ বছর ধরে সেনার সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস,’ বিস্ফোরক প্রধানমন্ত্রী

কংগ্রেস (Congress) দলকে ফের একবার নতুন করে তুলোধনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ মঙ্গলবার জম্মুতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আগের সরকারগুলি কখনও আমাদের সেনাদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কংগ্রেস (Congress) দলকে ফের একবার নতুন করে তুলোধনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ মঙ্গলবার জম্মুতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আগের সরকারগুলি কখনও আমাদের সেনাদের সম্মান করেনি। কংগ্রেস সরকার গত ৪০ বছর ধরে আমাদের সেনাদের মিথ্যা বলে চলেছে যে তারা এক পদ, এক পেনশন বাস্তবায়ন করবে। বিজেপি সরকারই এই প্রতিশ্রুতি পূরণ করেছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “জম্মু ও কাশ্মীরের উন্নয়নে সবচেয়ে বড় বাধা ছিল ৩৭০ ধারা। বিজেপি সরকার তা সরিয়ে দিয়েছে। এখন জম্মু-কাশ্মীর সার্বিক উন্নয়নের দিকে এগোচ্ছে। ৩৭০ ধারা বিলোপের কারণে আমি মানুষকে বিজেপিকে ৩৭০টি আসন এবং এনডিএ-কে ৪০০ আসনে জিততে সাহায্য করার আহবান জানাচ্ছি।”

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘একটা সময় ছিল যখন স্কুল পোড়ানো হত, আজ স্কুল সাজানো হচ্ছে। আজ জম্মু ও কাশ্মীরে স্বাস্থ্য পরিষেবার দ্রুত উন্নতি হচ্ছে। ২০১৪ সালের আগে জম্মু ও কাশ্মীরে ৪টি মেডিকেল কলেজ ছিল, এখন ১২টি মেডিকেল কলেজ রয়েছে।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google