চলতি সপ্তাহে দুদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

কলকাতা: তিলোত্তমার আরামদায়ক পরিবহণের মধ্যে মেট্রো অন্যতম৷ কম খরচে অনেকটা পথ নিশ্চিন্তে যাওয়া যায়৷ অফিস যাত্রীদের কাছে এই মেট্রো রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়ার পর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Garia-Rubi metro line inaugurated over the weekend, Kolata Taratala-Joka metro line increases train frequency

কলকাতা: তিলোত্তমার আরামদায়ক পরিবহণের মধ্যে মেট্রো অন্যতম৷ কম খরচে অনেকটা পথ নিশ্চিন্তে যাওয়া যায়৷ অফিস যাত্রীদের কাছে এই মেট্রো রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়ার পর শহর কলকাতার লাইফ লাইন হয়ে উঠেছে৷ এই মেট্রো রুটের জন্য অফিসের ব্যস্ত সময় শিয়ালদহ থেকে সল্টলেকের অফিস পাড়ায় পৌঁছনো অনেক সহজ হয়েছে৷

চলতি সপ্তাহে পর পর দুদিন বন্ধ থাকবে এই ব্যস্ততম ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা৷ সাধারণভাবে বিপাকে পড়তে চলেছে হাজার হাজার যাত্রী৷ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে শিয়ালদহ-সল্টলেক মেট্রো৷ যান্ত্রিক কাজের দরুণ মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে৷

   

জানা গিয়েছে, এই রুটে মেট্রো অপারেশনটি ব্যাক আপ কন্ট্রোল সেন্টার থেকে অপারেশন কন্ট্রোল সেন্টারে আনা হচ্ছে৷ পুরো কাজটি করার জন্য শুক্র ও শনিবার শিয়ালদহ-সল্টলেক রুটে মিলবে না মেট্রো৷ শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫৫ মিনিটে৷ সল্টলেক থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google