সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

হাওড়া: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন৷ যদিও এই খবর নতুন নয়৷ হাওড়া বা শিয়ালদা শাখায় ট্রাফিক ব্লকের কারণে মাঝে মধ্যেই ট্রেন বাতিলের খবর পাওয়া যায়৷ যার জেরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাওড়া: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন৷ যদিও এই খবর নতুন নয়৷ হাওড়া বা শিয়ালদা শাখায় ট্রাফিক ব্লকের কারণে মাঝে মধ্যেই ট্রেন বাতিলের খবর পাওয়া যায়৷ যার জেরে ব্যাপক সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে৷ রবিবার ফের ট্রফিক ব্লকের কারণে নিয়ন্ত্রিত ট্রেন চলাচল৷ বাতিল থাকছে বেশকিছু লোকাল ট্রেন৷

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানানো হয়েছে যে, রবিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি হাওড়া ডিভিশনে বাতিল থাকছে বেশকিছু ট্রেন৷ ফলে আবারও যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ রেলের তরফে বিজ্ঞপ্তিতে যে ট্রেনগুলি রবিবার বাতিল থাকবে তা নিম্নে দিয়ে দেওয়া হল৷

   

বর্ধমান থেকে কর্ড হয়ে ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬, এবং মেন হয়ে ৩৭৮১৮ বাতিল থাকবে৷ ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮৷ তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬৷ সিঙ্গুর থেকে বাতিল ৩৭৩০৪৷ গোঘাট থেকে বাতিল থাকবে ৩৭৩৭২৷

হাওড়া থেকে বাতিল থাকবে ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮১৫, ৩৭২১১, ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩০৩, ৩৭৩৭১ ও ৩৭৮১৭৷ এছাড়াও কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷ ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু স্পেশ্যাল ওই দিন হাওড়া থেকে হাওড়া-বর্ধমান কর্ড হয়ে চলবে৷ পাশাপাশি ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেস পথ পরিবর্তন করে বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে এবং বর্ধমানে থামবে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google