ফের দিল্লিতে ইডির তলব দেবকে

কলকাতা: ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল৷ কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব৷ এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bengali actor Dev posing with a wide smile in the Maldives

কলকাতা: ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল৷ কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব৷ এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল৷ সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি দিল্লির ইডি অফিসে তৃণমূল সাংসদ দেবকে তলব করা হয়েছে৷

সূত্র মারফত জানা গিয়েছে, শুধু দেব নয় তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও আরেক কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে৷ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উত্তমকে তলব করেছে৷ আগে যখন দেবকে কেন্দ্রীয় সংস্থা তলব করেছিল তখন তিনি বলেছিলেন, “যতবার ডাকবে, ততবার যাব৷”

   

বেশ কয়েকদিন ধরেই ঘাটালে তৃণমূলের জেলা নেতৃত্বর সঙ্গে দেবের দূরত্ব বাড়ছিল৷ তা নিয়ে সাংসদের ক্ষোভও ছিল৷ ঘনিষ্ঠ সূত্রে খবর, সেখানকার কয়েকজন নেতার আচরণে ক্ষুব্ধ ছিলেন বলেই দেব এবার ঘাটালের প্রার্থী হতে চাননি৷ বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি গত মাসে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে কালীঘাটে ডেকে বৈঠক করে সাফ জানিয়ে দেন, দেব শিল্পী, ভালো ছেলে৷ কাজ করছেন অনেক৷

এরপর প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন দেব৷ তারপর আর তাঁদের অনুরোধ ফেলতে পারেননি তিনি৷ তাঁদের কথায় ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াবেন বলে মনস্থির করে ফেলেছেন টলিউডের সুপারস্টার৷ লোকসভা নির্বাচনে লড়াই করতে নিজে খুব একটা আগ্রহী ছিলেন না দেব৷ কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে ঘাটাল থেকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google