দেবের আবদার রাখলেন মুখ্যমন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য

দেবের আবদার রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার৷ এমনটাই ঘোষণা করেন তিনি৷ দলের সঙ্গে মনমালিন্য হয়েছিল তৃমমূল নেতা দেবের৷ তাই দল ছাড়ার গুঞ্জনও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেবের আবদার রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার৷ এমনটাই ঘোষণা করেন তিনি৷ দলের সঙ্গে মনমালিন্য হয়েছিল তৃমমূল নেতা দেবের৷ তাই দল ছাড়ার গুঞ্জনও শোনা গিয়েছিল রাজনৈতিক মহলে৷ অবশেষে শনিবার বিকেলে প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন দেব৷ তারপর আর তাঁদের অনুরোধ ফেলতে পারেননি তিনি৷ তাঁদের কথায় ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াবেন বলে মনস্থির করে ফেলেছেন টলিউডের সুপারস্টার৷

এরপরই সোমবার আরামবাগে সভা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তিনি ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৫০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার৷ এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই৷ দেব যখন আবদার করেছে, তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে৷ কেন্দ্রের উপর আর ভরসা করতে হবে না৷ লোকসভা ভোটের পর প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বর্ষার মরশুমে আর বানভাসি হতে হবে না ঘাটালবাসীকে৷ এমনটাই জানান মুখ্যমন্ত্রী৷

   

এদিন তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেব বারবার বলছে৷ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করল৷ কাজ হয়ে যাবে৷ ১৭ লক্ষ মানুষ উপকৃত হবে৷ কেন্দ্রের টাকা আটকে আছে৷ কাজ শেষ হতে তিন-চার বছর লাগবে৷ কিন্তু দেব যখন বলল, তখন দিদি তো ভাইয়ের আবদার ফেরাতে পারে না৷ তাই কেন্দ্রের উপর ভরসা নয়, আমরাই কাজ করে দিচ্ছি৷’’

প্রসঙ্গত, রবিবার ঘাটালের ১০ বছরের সাংসদ দেব বলেছিলেন, “দিদি ও অভিষেক ঘাটালের মানুষের জন্য এমন প্রস্তাব দিলেন, যার জন্য আমি সারাজীবন অপেক্ষা করতেও রাজি আছি৷ ঘাটালে আদি বাড়ি তাই সেখানের জন্য আমার একটা অন্যরকম ইমোশন কাজ করে৷ দিদি ও অভিষেক এমন কিছু প্রমিস করেছে, যার জন্য আমি তাঁদের না করতে পারিনি৷ ঘাটালের মানুষের ৭০ বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে৷ ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হতে চলেছে৷ কেন্দ্রীয় সরকার যদি করে খুব ভালো৷ নাহলে বাকিটা দিদি ও অভিষেক বলবেন৷ ঘাটালবাসীর জন্য ১০ বছরে যা যা করতে, এবারে তা করতে চাই৷”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google