বাড়ি থেকে ‘মিসিং’ গুরুত্বপূর্ণ জিনিস, থানায় অভিযোগ সৌরভ গাঙ্গুলির

কলকাতা: ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের সৌরভ গাঙ্গুলির৷ কিন্তু কেন? জানা গিয়েছে, বাড়ি থেকে ‘মিসিং’ হয়ে গিয়েছে তাঁর একটি ফোন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বেহালার বাড়ি থেকে তাঁর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
sourav ganguly

কলকাতা: ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের সৌরভ গাঙ্গুলির৷ কিন্তু কেন? জানা গিয়েছে, বাড়ি থেকে ‘মিসিং’ হয়ে গিয়েছে তাঁর একটি ফোন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বেহালার বাড়ি থেকে তাঁর একটি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বাড়ি থেকে মোবাইলটি কিভাবে নিখোঁজ হয়ে যেতে পারে তা ভাবাচ্ছে সৌরভ গাঙ্গুলিকে৷

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর, নথি রয়েছে৷ শুধু তাই নয় ব্যাঙ্কেরও একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলেও জানা গিয়েছে৷ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও এই ফোনটি সৌরভ ব্যবহার করে থাকলে, সে দিকও উদ্বেগ রয়েছে৷ সৌরভ লিখেছেন, ‘‘ফোনটি হারিয়ে খুবই চিন্তায় আছি৷ বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে ওই ফোনে৷’’

   

প্রসঙ্গত, শনিবারই রেঞ্জ রোভার কিনলেন সৌরভ গাঙ্গুলি৷ রেঞ্জ রোভার অটোগ্রাফ ক্যাটাগরি টপ মডেল কিনেছেন তিনি৷ প্রায় ৪ কোটি টাকা দামের গাড়ি নিজের সংগ্রহে নিলেন মহারাজ৷ যদিও সেই গাড়ি এখনও সৌরভের বাড়িতে আসেনি৷ তবে ইতিমধ্যেই কেনা হয়ে গিয়েছে বলে খবর৷ জার্মানি থেকে গাড়িটি আসছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google