দুই থেকে তিন হলেন দুর্নিবার-মোহর

বিনোদন ডেস্ক: দ্বিতীয় বিয়ের পর থেকেই চর্চায় ছিলেন গায়ক দুর্নিবার৷ ২০১৭ সালে প্রথমবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি৷ তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি৷ ২০২২ সালে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিনোদন ডেস্ক: দ্বিতীয় বিয়ের পর থেকেই চর্চায় ছিলেন গায়ক দুর্নিবার৷ ২০১৭ সালে প্রথমবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি৷ তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি৷ ২০২২ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷ এরপরই মোহরের সঙ্গে দুর্নিবারের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে৷

সম্পর্ক প্রকাশ্যে আসার পরই দেরি না করে ২০২৩-এর ৯ মার্চ তাঁরা সাত পাকে বাঁধা পড়েন৷ খুব বেশি দিন সময় নেননি তাঁরা৷ বিয়ের আট মাসের মাথায় নবদম্পতি সুখবরও দিয়েছিলেন৷ মা হতে চলেছেন ঐন্দ্রিলা তথা মোহর সেন৷ রবিবার তাঁদেরই কোল আলো করে এল পুত্র সন্তান৷ দুই থেকে তিন হলেন দুর্নিবার-মোহর৷ সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিলেন গায়ক দুনির্বার৷

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Durnibar Saha (@durnibar)

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে দুর্নিবার জানান, পুত্রসন্তান হয়েছে৷ পাশাপাশি একটি কার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘কখনও ভাবতেই পারিনি একটা কান্না আমাদের এতটা আনন্দ দেবে৷ মোহর-দুর্নিবার৷’ আর সেই পোস্টের ক্যাপশনে লেখা আমরা হলাম তিন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google