বই দেওয়ার অছিলায় বিশেষভাবে সক্ষম নাবালিকা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক

বনগাঁ: বিশেষভাবে সক্ষম ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়৷ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই শিক্ষককে৷ অভিযুক্তের কঠোরতম শাস্তির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
old neighbor physically assaultesd class 9 student

বনগাঁ: বিশেষভাবে সক্ষম ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়৷ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই শিক্ষককে৷ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা৷

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম ওই ছাত্রী বনগাঁর একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত৷ রোজের মতো মঙ্গলবার সকালে স্কুলে যায় সে৷ অভিযোগ, অঙ্কের শিক্ষক বই দেওয়ার নাম করে ওই ছাত্রীকে একটি ফাঁকা ঘরে ডাকেন৷ সেখানেই ধর্ষণ করে তাকে৷

   

গোটা ঘটনায় ভয় পেয়ে যায় ওই ছাত্রী৷ প্রথমে বাড়িতে কিছু জানায়নি সে৷ তবে তার আচরণে সন্দেহ হয় পরিবারের সদস্যদের৷ এরপর মা চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়ে ছাত্রী৷ শিক্ষকের আচরণের কথা জানায় সে৷ সঙ্গে সঙ্গে মাঝ রাতে নির্যাতিতাকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁর মা৷

অভিযোগের ভিত্তিতে বুধবার ওই অঙ্কের শিক্ষককে গ্রেফতার করে পুলিশ৷ এদিন তাকে বনগাঁ আদালতে পেশ করে পুলিশ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ফুঁসছেন অন্য পড়ুয়াদের অভিভাবকরাও৷ প্রশ্ন উঠছে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে৷ সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকরা৷ স্কুল চলাকালীন সকলের চোখ এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটে তা স্কুল কর্তৃপক্ষের জানতে চেয়েছে নির্যাতিতার পরিবার৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google