HomeBusinessRenewable Energy: টাটাদের সৌর বিদ্যুৎ প্রকল্প রাজ্যে চালু

Renewable Energy: টাটাদের সৌর বিদ্যুৎ প্রকল্প রাজ্যে চালু

সূর্যালোক থেকে সৌর প্যানেলের দু’দিক থেকেই (বাইফেসিয়াল) বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গে বিশেষ প্রকল্প হাতে নিয়েছিল টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি (Renewable Energy)।  সোমবার টাটাদের (Tata Solar Project) এই সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ওই প্রকল্প ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, সাধারণ ভাবে সৌরকোষ বা তা থেকে তৈরি প্যানেলের একটি দিক থেকে সূর্যালোক নিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারে। এবার বিশেষ ধরনের কোষ বা সোলার সেল তৈরি করা হয়েছে যাতে প্যানেলে উভয় দিকেই বিদ্যুৎ উৎপাদনের কাজ করতে পারে। সংস্থাটি জানিয়েছে, চেঙ্গমারি চা বাগানকে সঙ্গে নিয়ে ওই প্রকল্প চালু করেছে তারা। মাটিতে গড়ে তোলা এমন প্রকল্প পূর্বাঞ্চলে এটাই প্রথম। এটি থেকে বার্ষিক ১৫ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে টাটা গোষ্ঠীর সংস্থাটি।

   

এই উদ্যোগ সফল হলে প্রায় ২৯,৪২০ লক্ষ টন কার্বন নিঃসরণ কমবে। যা কি না ৪৭,০০০ গাছ রোপণের সমতুল্য। সংস্থার এমডি-সিইও দীপেশ নন্দার দাবি, ‘‘দূষণহীন বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি মাইলফলক। প্রযুক্তির ক্ষেত্রকে আরও কিছুটা বাড়ানোর ক্ষেত্রে সাফল্য লাভ করে আমরা গর্বিত।’’

প্রসঙ্গত, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠানে রামকে শক্তির সঙ্গে তুলনা করেন । সেই ‘শুভ দিনেই’ দেশবাসীকে সৌর বিদ্যুতের আলো দেখাতে চান বলেও বার্তা দেন প্রধানমন্ত্রী। দেশে দূষণ কমাতে এবং জ্বালানি আমদানির খরচ হ্রাসের জন্য দীর্ঘ দিন ধরেই এই বিকল্প বিদ্যুতের দিকে নজর দিচ্ছে সরকার। বিকল্প বিদ্যুতের মধ্যে অন্যতম সৌর বিদ্যুৎও। বাড়ি বাড়ি সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে নিজেদের ব্যবহারের অতিরিক্ত উদ্বৃত্ত বিদ্যুৎ তৈরি হলে তা থেকে অতিরিক্ত আয়ের সুযোগ থাকতে বলে মনে করা হচ্ছে। মানুষকে আগ্রহী করতে দেশ জুড়ে প্রচার শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর।

কেন্দ্র চাইছে, ২০৩০ সালের মধ্যে ভারত অপ্রচলিত বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৫০০ গিগাওয়াটে গিয়ে পৌঁছতে। সে জন্য এগিয়ে আসতে বলা হয়েছে বেসরকারি শিল্প মহলকেও।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর