প্রচণ্ড ঠান্ডায় মাধ্যমিক পরীক্ষা বেলা ১২টায় শুরুর আবেদন পাহাড়ে

দার্জিলিং: ঠান্ডায় কাঁপছে বঙ্গ৷ যদিও পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে শীতের প্রকোপটা একটু বেশি৷ এমনকি এই ঠান্ডার কারণে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর পার্বত্য এলাকায় একটু দেরিতে সকাল হচ্ছে৷ এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CBSE Student

দার্জিলিং: ঠান্ডায় কাঁপছে বঙ্গ৷ যদিও পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে শীতের প্রকোপটা একটু বেশি৷ এমনকি এই ঠান্ডার কারণে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর পার্বত্য এলাকায় একটু দেরিতে সকাল হচ্ছে৷ এই ঠান্ডাকে সঙ্গে নিয়েই ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷

যদিও এবছর মাধ্যমিকের সময়সূচী পরিবর্তন করেছে শিক্ষাদফতর৷ গত ১৮ তারিখ শিক্ষাদফতর নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় দুপুর ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে৷ প্রশ্নপত্র সংগ্রহ করা থেকে তা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো প্রক্রিয়া ভোর ৬টা থেকে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷

   

পাহাড়ে এই নির্দেশগুলি মেনে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে৷ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ে প্রবল ঠান্ডায় সেই প্রক্রিয়া অত ভোর থেকে শুরু করা কঠিন৷ সেই সঙ্গে পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার ঘটনায় পাহাড়ের পরীক্ষার্থী, শিক্ষক মহল ও পরীক্ষার সঙ্গে যুক্ত দফতরগুলির কপালে চিন্তার গভীর ভাঁজ৷

ইতিমধ্যে সমস্যার কথা জানিয়ে সংগঠনটি মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি দিয়েছে৷ জেলা কমিটির সহ সভাপতি ডম্বরপ্রসাদ শিবাকোঠী বলেন, ‘‘পাহাড়ে প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা দূরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাবে৷ এত ঠান্ডায় সকালে পাহাড়ে গাড়ি কম চলাচল করে৷ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে গিয়েছে৷ তাপমাত্রা আরও নামবে বলেই মনে করা হচ্ছে৷ এত ঠান্ডায় পরীক্ষার খাতায় লেখা কঠিন হয়ে দাঁড়ায়৷ পরীক্ষার্থীদের অন্তত ৪৫ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে৷ তাই শিক্ষা দফতরের কাছে আবেদন, পাহাড়ের পরীক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা শুরুর সময় দুপুর ১২টা করা হোক৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google