Team India: বিরাটের পর ইংল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত আরও এক তারকা ব্যাটসম্যান

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার (Team India) ওপর থেকে চাপ কম হচ্ছে না। সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান ...

By Rana Das

Published:

Follow Us
Shreyas Iyer

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার (Team India) ওপর থেকে চাপ কম হচ্ছে না। সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কাহলি। একই সঙ্গে নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন আরও এক তারকা খেলোয়াড়।

নেটে অনুশীলনের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে। তবে তার চোট কতটা গুরুতর সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। শ্রেয়স আইয়ারের চোটের কারণে টিম ইন্ডিয়ার সমস্যা কিছুটা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

   

ম্যাচের দু’দিন আগে বিরাট কোহলি সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না বিরাট কোহলি। এরপর এখন শ্রেয়স আইয়ারের চোট দলের জন্য সমস্যা তৈরি করতে পারে। নেটে অনুশীলন করার সময়, শ্রেয়স আইয়ার তার ডান হাতে আঘাত পেয়েছিলেন। চোটের পরে আইয়ার অবশ্যই ব্যাট করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যাটিংয়ে সফল হতে পারেননি।

যার পর শ্রেয়স আইয়ারকে মাঠের বাইরে চলে যেতে হয়। বিরাট কোহলির অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে শ্রেয়স আইয়ারের থাকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে অনেকে মনে করছেন। কিন্তু ম্যাচের দু’দিন আগে আইয়ার চোট পাওয়ায় তিনি প্লেয়িং ইলেভেনে যোগ দিতে পারবেন কি না বলা মুশকিল। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google