Ram Mandir: রাম মন্দিরে পুজো দিলেন তৃণমূল সাংসদ

স্ত্রীকে নিয়ে রাম মন্দিরে (Ram Mandir) তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। স্ত্রী পুজো দিলেন, পিছনে দাঁড়িয়ে ঘণ্টা বাজালেন সাংসদ। অযোধ্যায় যখন রামের প্রাণপ্রতিষ্ঠা, তখন স্ত্রীকে নিয়ে রামমন্দিরে পুজো দিলেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

স্ত্রীকে নিয়ে রাম মন্দিরে (Ram Mandir) তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। স্ত্রী পুজো দিলেন, পিছনে দাঁড়িয়ে ঘণ্টা বাজালেন সাংসদ। অযোধ্যায় যখন রামের প্রাণপ্রতিষ্ঠা, তখন স্ত্রীকে নিয়ে রামমন্দিরে পুজো দিলেন দিব্যেন্দু। শিব পুজোও করেন তিনি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে বাংলার বিভিন্ন প্রান্তে মন্দিরগুলিও সেজে উঠেছে। সকাল হতেই শিবের ও রামের একাধিক মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।

সোমবার শীতে কাঁপছে গোটা দেশ। তার মধ্যে সাতসকালে স্ত্রীকে নিয়ে কাঁথির রামের মন্দিরে পৌঁছন তৃণমূল সাংসদ। পৌঁছে পুজোর লাইনে দাঁড়ান তিনি। মন্দিরের সামনে থেকে পুজোর উপকরণ কেনেন সাংসদ স্ত্রী। তারপর রামের পুজো সারেন। স্ত্রী যখন পুজো দিচ্ছিলেন, তখন পিছনে দাঁড়িয়ে ঘণ্টার রশি টানতেও দেখা যায় সাংসদকে।

   

সাংসদ জানালেন, রামের পুজো শুরু হলে তিনি আবার আসবেন পরিবার নিয়ে পুজো দেখতে। তিনি প্রার্থনা করেন, সমাজের সমস্ত স্তরের মানুষের কল্যাণ এবং জীবন সুখময় হয়ে উঠুক। তিনি বলেন, “আজকে একটি ঐতিহাসিক দিন। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। দেশে শ্রীরামচন্দ্রের আর্শীবাদ বর্ষিত হোক। দেশের উন্নয়ন হোক। “

উল্লেখ্য, পার্কসার্কাস থেকে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংহতি দিবস নিয়ে তিনি বলেন, “উচ্চ আদালতের নির্দেশে হবে। সবার অধিকার রয়েছে। নির্দেশ মেনেই করতে হবে। আমি সেটাকে স্বাগত জানাচ্ছি।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google