Sayantika Banerjee: পথ দুর্ঘটনার আহত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এদিন বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sayantika Banerjee

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এদিন বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সায়ন্তিকার গাড়িতে ১২ চাকার একটি লরি ধাক্কা মারে। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি বাঁকুড়ায় ছিলেন। সেখানে জনসংযোগ করেন। এলাকা ঘুরে দেখেন। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার সময় রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে লরিটি এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটির একাংশ দুমড়ে যায়। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। গাড়িতে থাকা আরও কয়েকজন চোট পেয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা।

   

তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সায়ন্তিকার গাড়িটিকেও থানায় নিয়ে গেছে কাঁকসা থানার পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google