Kolkata book fair: ইস্ট-ওয়েস্ট মেট্রো চালাবে স্পেশ্যাল ট্রেন, সময় সূচি জানুন

কলকাতা: আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৭তম আন্তর্জাতিক বইমেলা৷ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি৷ বইমেলা উপলক্ষ্যে ইতিমধ্যে স্পেশাল বাস পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আর এবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৭তম আন্তর্জাতিক বইমেলা৷ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি৷ বইমেলা উপলক্ষ্যে ইতিমধ্যে স্পেশাল বাস পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আর এবার স্পেশ্যাল মেট্রো সার্ভিস ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ৷

মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট-ওয়েস্ট করিডোরে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল৷ এই পরিষেবা মিলবে রবিবারেও৷ জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬টি রেল চলার বদলে ১২০টি মেট্রো চালানো হবে৷

   

মেট্রো রেল সূত্রে খবর, মেলা চলাকালীন ভোর ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা৷ সেই সঙ্গে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন৷ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে৷ আবার সল্টলেক সেক্টর ফাইফ থেকে শিয়ালদহর শেষ মেট্রো ছাড়াবে রাত্রি ৯টা ৪০ মিনিটে৷

এই শাখায় রবিবার মেট্রো চলে না৷ কিন্তু বইমেলা উপলক্ষ্যে ১৮ থেকে ৩১ জানুয়ারি রবিবারেও পরিষেবা মিলবে মেট্রোর৷ রবিবার আপ-ডাউন মিলিয়ে মোট ৮০টি ট্রেন চলবে৷ এদিনেও দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো৷

রবিবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়৷ আবার শিয়ালদহ থেকে সল্টলেকগামী শেষ মেট্রো চলবে রাত ৯টা ৩৫ মিনিটে৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google