Khadan: ফের ডবল ধামাকা দেবের! জানেন সত্যটা কী?

Khadan: এবার দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছে যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত! ডবল ধামাকা নিয়ে কি এবার নতুন বছরে ব্লাস্ট করতে চলেছে দেবের ‘খাদান’! ২০২৩-এ ‘জওয়ান’ ছবিতে শাহরুখ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Khadan

Khadan: এবার দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছে যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত! ডবল ধামাকা নিয়ে কি এবার নতুন বছরে ব্লাস্ট করতে চলেছে দেবের ‘খাদান’! ২০২৩-এ ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খান পিতা-পুত্রের চরিত্রে বক্স অফিস কাঁপিয়ে ছিল। এবার কি সেই মন্ত্রেই দেব এগোবে টলিউডে? আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটাই জেনে নিন বিস্তারিত।

নতুন বছরে দর্শকদের জন্য নতুন বড় চমক এনে দিচ্ছে একের পর এক তারকা। তাঁদের মধ্যে অন্যতম হলেন টলিউডের সুপারস্টার ‘দেব’। প্রথম দিনেই ‘খাদান’ ছবির ঘোষণা করেছিলেন তিনি। জানা যায় সুজিত দত্ত পরিচালিত এই ছবিটি কয়লা খনি অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে। যেখানে দ্বৈত চরিত্রে দেব অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এমনকি ‘জওয়ান’ ছবিতে শাহরুখের মতো পিতা-পুত্রের চরিত্রেই দেখা যাবে দেবকে। যদিও সেই প্রসঙ্গে মুখে এখনও অবধি কুলুপ এঁটে রয়েছে দেব সহ প্রযোজনা সংস্থা অর্থাৎ সুরিন্দর ফিল্মস। যদি এই গুজব বাস্তবে সত্যি হয় তাহলে অভিনয় জীবনে দেবের এটিই প্রথম দ্বৈত চরিত্রে হবে। তবে আগামী মার্চ-এপ্রিল নাগাদ শুরু হবে ‘খাদান’-এর শুটিং।

   

ধামাকা হিসেবে যোগদান করবে টলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত। শোনা যাচ্ছে এই দুই অভিনেতার সঙ্গে ছবির প্রাথমিক তথ্য আদানপ্রদান হয়ে গিয়েছে। এই ছবিতে দেবের বিপরীতে নায়িকার চরিত্রে থাকবেন ইধিকা পাল। জোর কদমে ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে এখন দেবের হাতে রয়েছে আরও একটি সিনেমা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’। যার শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবিতে তাঁর সঙ্গেই রয়েছেন রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google