Debchandrima Singha Roy: বছরের শুরুতেই প্রেমে পড়লেন দেবচন্দ্রিমা!

Debchandrima Singha Roy: বছর ঘুরেছে, সবেমাত্র এক সপ্তাহ হল। এরই মধ্যে নতুন করে প্রেমে পড়েছেন দেবচন্দ্রিমা। ইন্ডাস্ট্রিতে সূত্রে খবর, ছেলে নাকি টলিপাড়ারই নামি নায়ক। নাহ, ঋজুয়ান নয়। অন্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Debchandrima Singha Roy

Debchandrima Singha Roy: বছর ঘুরেছে, সবেমাত্র এক সপ্তাহ হল। এরই মধ্যে নতুন করে প্রেমে পড়েছেন দেবচন্দ্রিমা। ইন্ডাস্ট্রিতে সূত্রে খবর, ছেলে নাকি টলিপাড়ারই নামি নায়ক। নাহ, ঋজুয়ান নয়। অন্য একজন। এমনকি এও শোনা যাচ্ছে বারণ ছিল প্রেমে পড়া। তবুও হঠাৎ করে প্রেমে পড়ে গিয়েছেন নায়িকা। অনেকটা ওই বিধাতার লিখনের মতন। ইতিমধ্যেই ছেলের নামও নিজে মুখে বলেছেন চন্দ্রিমা। আসলে, একটি রোম্যান্টিক সিরিজে কাজ করতে চলেছেন নায়িকা। নাম প্রেমে পড়া বারণ।

প্রসঙ্গত, অরিজিৎ চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজের গল্প বলবে রণ এবং মিতুল। নায়ক রণ হবেন ভীষণ দুরন্ত প্রকৃতির। আর অন্যদিকে মিতুল খুবই শান্ত। নিজের কাজ প্রসঙ্গে এদিন এক সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা জানালেন, “আমার চরিত্রটা ভীষণই শান্ত, একটু ভিতুও। মিতুল ওর বাবা মায়ের কথা শুনে চলে। এমন অবস্থায় ওর জীবনে প্রেম আসে। তারপর তার জীবনে বদল আসতে শুরু করে।” প্রেমে পড়া বারণ সিরিজে নায়িকার ভূমিকায় নজর কাড়বেন দেবচন্দ্রিমা সিংহ রায়। আর দেবচন্দ্রিমার বিপরীতে রণ-র চরিত্রে দেখা যাবে এক্স=প্রেম ছবির নায়ক অনিন্দ্য সেনগুপ্তকে। এককথায় জমকালো স্টার সহযোগে দর্শকের জন্য প্রেমের বিনোদন থালি হাজির করতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।

   

উল্লেখ্য, শোনা গিয়েছিল রিজওয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব চন্দ্রিমা। মাঝে একবার মলদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন দুজনে। জল্পনা বলছিল, রিজওয়ানকে ভালোবেসে প্রেমিক সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্ক ভাঙে নায়িকার। যদিও এ বিষয়ে দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy) ও রিজওয়ানের কথায়, ‘আমরা শুধুই ভালো বন্ধু’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google