Shakib Al Hasan: ভোটের দিন ‘বিশ্বসেরা অলরাউন্ডার’ শাকিব মারলেন চড়

খেলার মাঠে শাকিব আল হাসানের(Shakib Al Hasan) মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয়। প্রতিবাদ করেন সব সময়। ক্রিকেটের বাইশ গজের পর এবার ভোটের মাঠেও মেজাজ হারালেন বিশ্বসেরা অলরাউন্ডার। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

খেলার মাঠে শাকিব আল হাসানের(Shakib Al Hasan) মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয়। প্রতিবাদ করেন সব সময়। ক্রিকেটের বাইশ গজের পর এবার ভোটের মাঠেও মেজাজ হারালেন বিশ্বসেরা অলরাউন্ডার। রেগে গিয়ে সপাটে মারলেন চড়।

মাগুরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাকিব নির্বাচনের দিন রেগে গিয়ে চড় মেরে বসেন এক ব্যক্তিকে! তবে কী কারণে চড় মেরেছেন তা জানা যায়নি।

   

রবিবার সকালে গণতন্ত্রের উৎসবে সামিল হন শাকিব। ভোট দেওয়ার পর মাগুরা-১ আসনের অধীনে থাকা বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। সবকিছু ঠিকঠাকই চলছিল। ভোটগ্রহণের সময়ও তখন প্রায় শেষের দিকে। এমন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, কোনো এক কেন্দ্রের সামনে এক লোককে থাপ্পর মেরে বসেছেন তিনি। তবে কেন মেরেছেন তা জানা যায়নি।

এর আগে নির্বাচনী প্রচারের সময় শাকিবকে একবারও মেজাজ হারাতে দেখা যায়নি। সবার সঙ্গেই শাকিব মিশেছেন বন্ধুর মতো। কিন্তু ভোটের দিন অনাকাঙ্খিতভাবে মেজাজ হারিয়ে বসলেন মাগুরার এই নৌকার মাঝি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google