দুবাইয়ে আটক বাংলার ১৫ জন শ্রমিককে ফেরালেন সুকান্ত মজুমদার

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দেশে ফিরলেন দুবাইয়ে গিয়ে আটকে পড়া বাংলার ১৫ জন শ্রমিক। বুধবার রাতে দেশে ফেরেন তারা। দুবাইয়ে কাজে গিয়ে প্রতারণার শিকার হয়ে আটকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Labourers brought back to India

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দেশে ফিরলেন দুবাইয়ে গিয়ে আটকে পড়া বাংলার ১৫ জন শ্রমিক। বুধবার রাতে দেশে ফেরেন তারা। দুবাইয়ে কাজে গিয়ে প্রতারণার শিকার হয়ে আটকে পড়েন শ্রমিকরা। গতকাল রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছন ১০ জন। বাকি ৫ জন বাসে করে আজ, অর্থাৎ বৃহস্পতিবার আসবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে ১৪ জনের মধ্যে দু’জন গঙ্গারামপুরের বাসিন্দা এবং বাকিরা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাতে তারা সকলেই গঙ্গারামপুরে আসেন বলে জানা যায়। বুধবার রাতে ১০ জনকে গঙ্গারামপুর স্টেশনে ফুলের মালা পরিয়ে বরণ করেন বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা। ট্রেন থেকে নেমেই সাংসদকে ধন্যবাদ জানান শ্রমিকরা।

   

১ লা নভেম্বর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও রাজ্যের অন্য এলাকা থেকে ১৫ জন শ্রমিককে কাজের প্রলোভন দেখিয়ে দুবাই নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। শ্রমিকরা ৬ তারিখ দুবাইয়ে পৌঁছে জানতে পারেন যে কম পারিশ্রমিক দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে তাদের দিয়ে। এমনকী যে কাজের জন্য তাদের নিয়ে যাওয়া হয়, তা করানো হবেনা বলে জানতে পারেন শ্রমিকরা বলে অভিযোগ। দেশে ফিরতে চাইলে তাদেরকে দেশেও ফিরতে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

ঘটনার কথা একটি ভিডিওর মারফত শ্রমিকরা তাদের পরিবারকে জানান। এরপর পরিবারের লোকরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হন। সমস্ত বিষয় শুনে আটকে পড়া শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার আস্থা দেন তিনি।

এরপর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে বিষয়টি সম্পর্কে জানান। সুকান্ত মজুমদার আটকে পড়া শ্রমিকদের নামের তালিকা বিদেশমন্ত্রীকে দেন। অবশেষে এই ১৫ জন আটকে পড়া শ্রমিককে দেশে ফিরিয়ে আনা হয় বুধবার (২৭ নভেম্বর)। তাদের মধ্যে ১০ জন বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে করে এসে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছান।

এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন, “বিদেশ মন্ত্রকের হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দেওয়া হয়েছিল। এরপর বিদেশ মন্ত্রকের তৎপরতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে হয়েছে।“
ঘটনা সম্পর্কে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, “এটা সুকান্ত মজুমদারের দ্বায়িত্ব ছিল। কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া বিদেশ থেকে কাউকে ফেরানো সম্ভব নয় ৷ আমরাও দিল্লি-গুজরাত থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে এসেছি।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google