Kestopur Fire : কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারে ভয়াবহ বিস্ফোরণে জখম একাধিক

সামাজিক মাধ্যমে একাধিক ভিডিওতে স্পষ্ট কীরকম ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। প্রবল শব্দে আগুনের ফুলকি উড়ে গেল। আতঙ্কিত পথচারীরা দৌড়তে শুরু করলেন। বিস্ফোরণে কেঁপে গেছে কলকাতা মহানগরীর সংলগ্ন কেষ্টপুরের রবীন্দ্রপল্লী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Blast in Kestpur Rabindrapalli market, multiple injuries

সামাজিক মাধ্যমে একাধিক ভিডিওতে স্পষ্ট কীরকম ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। প্রবল শব্দে আগুনের ফুলকি উড়ে গেল। আতঙ্কিত পথচারীরা দৌড়তে শুরু করলেন। বিস্ফোরণে কেঁপে গেছে কলকাতা মহানগরীর সংলগ্ন কেষ্টপুরের রবীন্দ্রপল্লী বাজার (Kestopur Fire)। জখম একাধিক।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের রবীন্দ্রপল্লী বাজারের ভিতরে। বিস্ফোরণে একাধিক আহত হয়েছেন। কয়েকজন সঙ্কটজনক। ঘটনাস্থলে পৌঁছেছে বাগুইআটি থানার পুলিশ, দমকলের একাধিক ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স ও ইলেকট্রিকের কর্মীরা।

   

রেস্তোরাঁয় সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে বাজারে একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা আগুন নেভাতে যান। সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এমন যে দোকানের সাটার ভেঙে রাস্তায় চলে আসে। দোকানের আগুন থেকে রাস্তার ইলেকট্রিক পোস্টের তারেও ছড়িয়ে যায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google