CPIM: রাজভবন ঘিরছে বাম কৃষক সংগঠন, কলকাতা-আগরতলাসহ দেশ জুড়ে বিক্ষোভ

ক্ষেতমজুরদের জীবিকা নিশ্চয়তা ও কেন্দ্র-রাজ্য সরকারের ‘মানুষমারা নীতি’ প্রতিবাদে দেশজুড়ে চলছে বাম কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলির বিক্ষোভ। এই কর্মসূচিতে বিভিন্ন রাজ্যের রাজভবন অভিযান ঘিরে টানটান পরিস্থিতি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ক্ষেতমজুরদের জীবিকা নিশ্চয়তা ও কেন্দ্র-রাজ্য সরকারের ‘মানুষমারা নীতি’ প্রতিবাদে দেশজুড়ে চলছে বাম কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলির বিক্ষোভ। এই কর্মসূচিতে বিভিন্ন রাজ্যের রাজভবন অভিযান ঘিরে টানটান পরিস্থিতি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাম শাসিত (CPIM) কেরলে বাম সংগঠনের অভিযানের পাশাপাশি, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, বিহার ও অন্যান্য রাজ্যেও চলছে বিক্ষোভ।

পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার সাধারণ সম্পাদক অমল হালদার জানিয়েছেন, রাজ্যের তৃ়ণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের নীততে কৃষক ও ক্ষেতমজুরদের জীবন দুর্বিষহ। তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না। চলছে অবাধ লুঠ। এর প্রতিবাদে চলছে বিক্ষোভ। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেতমজুররা সামিল হয়েছেন।

   

লোকসভা নির্বাচনের আগে দেশের কৃষকরা ফের আন্দোলনে সরব। হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বিস্তির্ণ কৃষি এলাকায় ফের বিক্ষোভ ছড়াচ্ছে। এইচ রাজ্যগুলির মধ্যে সংযোগকারী একাধিক সড়কে চলছে কৃষকদের অবস্থান বিক্ষোভ। কৃষক বিক্ষোভের পাশে এসেছে বাম শ্রমিক সংগঠন সিটু। সংগঠনের সর্বভারতীয় নেতারা জানান, কেন্দ্রের মোট সরকার জনবিরোধী নীতি নিয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google