Manika Batra: বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ছিটকে গেলেন মনিকা বাত্রা

Sports desk: মহিলাদের মিক্সড ডাবলস ইভেন্টে কোয়ার্টার-ফাইনালে হেরে গেলেন ভারতের টেবিল টেনিস তারকা খেলোয়াড় মনিকা বাত্রা (Manika Batra)। বাত্রা এবং জি সাথিয়ানের ভারতীয় জুটি জাপানের তোমাকাজু হারিমোতো এবং ...

By Rana Das

Published:

Follow Us
Manika Batra

Sports desk: মহিলাদের মিক্সড ডাবলস ইভেন্টে কোয়ার্টার-ফাইনালে হেরে গেলেন ভারতের টেবিল টেনিস তারকা খেলোয়াড় মনিকা বাত্রা (Manika Batra)। বাত্রা এবং জি সাথিয়ানের ভারতীয় জুটি জাপানের তোমাকাজু হারিমোতো এবং হিনা হায়াতার কাছে হেরে গিয়েছে।

ঐতিহাসিক পদক থেকে মাত্র এক জয় দূরে থাকা ভারতীয় এই ডাবলস জুটি প্রতিযোগিতার শেষ ৮ রাউন্ডে মনিকা বাত্রা এবং জি সাথিয়ান জাপানের তোমাকাজু হরিমোটো এবং হিনা হায়াতার কাছে 1-3 (5-11 2-11 11-7 9-11) হেরেছেন।

   

বাত্রার কাছে ইতিহাস তৈরি করার আরও একটা সুযোগ ছিল, কিন্তু তিনি আবারও মুখ থুবড়ে পড়েন, মহিলা ডাবলসের কোয়ার্টার ফাইনালে তার সঙ্গী অর্চনা কামাথের সাথে সোজা গেমে হেরে যান।

মনিকা বাত্রা এবং কামাথ জুটি লুক্সেমবার্গের সারা দে নুত্তে এবং নি জিয়া লিয়ানের সাথে লড়াইতে পেরেই উঠতে পারেনি, একটি একতরফা প্রতিদ্বন্দ্বিতায় 0-3 (1-11 6-11 8-11) হেরে বিদায় নিয়েছে ভারতীয় এই জুটি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google