Shubman Gill: ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ‘ট্রেলার’ দেখালেন শুভমান

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করলেও এবার একটি ছবি তার মন জয় করেছে। গিল শনিবার একটি ...

By Rana Das

Published:

Follow Us
Shubman Gill

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করলেও এবার একটি ছবি তার মন জয় করেছে। গিল শনিবার একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন যেখানে তিনি 12th Fail Film এর ট্রেলার রেখেছেন।

ট্রেলারের সঙ্গে শুভমান গিল লিখেছেন, ‘খুবই অনুপ্রেরণাদায়ক ছবি- 12th Fail Film। এই ছবি আমাদের বলে দেয় ভারত সম্পর্কে। এই মুভিটি তরুণদের অবশ্যই দেখা উচিত।’ গিল আরও লিখেছেন, ‘স্বপ্ন পূরণের জন্য কখনই হাল ছাড়বেন না।’

   

বিধু বিনোদ চোপড়ার ছবি 12th Fail Film বেশ প্রশংসা পাচ্ছে। এই সিনেমা একজন আইপিএস অফিসারের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্পকে কেন্দ্র করে। সিনেমার মূল চরিত্র দ্বাদশ শ্রেণিতে ফেল করে। এরপর হাল না ছেড়ে সেই চরিত্র সংগ্রাম চালিয়ে এবং শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে সফল হয়। ছবিতে মনোজ কুমার শর্মার ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। লেখক অনুরাগ পাঠকের বই ’12th Fail’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। মূল গল্পটি আইপিএস মনোজ কুমার শর্মার বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত।

রবিবার লখনউতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তারকা ব্যাটসম্যান। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে আউট হয়েছিলেন শুভমান গিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে বড় ইনিংস খেলবেন বলে বেশ আশাবাদী ভক্তরা। ফর্মে না থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে তারকা ব্যাটসম্যানের ব্যাট কতটা কথা বলে এখন সেটাই দেখার বিষয়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google