Inter Kashi FC: অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে ফের জল্পনা

স্কোয়াড লিস্টে নাম কই! ইন্টার কাশির (Inter Kashi FC) স্কোয়াড প্রকাশের পর অনেকে বিস্ময় প্রকাশ করতে শুরু করেছেন। কারণ স্কোয়াড লিস্টে নেই অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharya) নাম। ভারতীয় ...

By Rana Das

Published:

Follow Us
Arindam Bhattacharya

স্কোয়াড লিস্টে নাম কই! ইন্টার কাশির (Inter Kashi FC) স্কোয়াড প্রকাশের পর অনেকে বিস্ময় প্রকাশ করতে শুরু করেছেন। কারণ স্কোয়াড লিস্টে নেই অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharya) নাম।

ভারতীয় ফুটবল সার্কিটের অন্যতম সফল গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। নিজের সেরা সময় বছর খানেক আগে পিছনে ফেলে এলেও এখনও চর্চায় থাকেন তিনি। দল বদলের মরসুমে অরিন্দমের নতুন দল সম্পর্কে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল যে নতুন মরসুমে তিনি খেলবেন ভারতীয় ফুটবলের নতুন দল ইন্টার কাশির হয়ে।

   

সম্প্রতি ইন্টার কাশি নতুন মরসুমের জন্য তাদের স্কোয়াড প্রকাশ করেছে। সেখানে একজন মাত্র গোলরক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। অরিন্দমের নাম নেই কোথাও। তাহলে কি ইন্টার কাশির হয়ে তিনি খেলবেন না? ভারতীয় ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে উঠতে শুরু করেছে এই প্রশ্ন।

ইন্টার কাশির হয়ে অরিন্দম খেলবেন না এমনটা এখনই বলতে চাইছেন না ফুটবল মহলেই অনেকেই। আসলে নতুন ক্লাবের পক্ষ থেকে আই লীগের জন্য যে স্কোয়াড লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা খুবই সংক্ষিপ্ত। এতো ছোটো স্কোয়াড নিয়ে হয়তো আই লীগের মতো দীর্ঘ ফরম্যাটের টুর্নামেন্টে খেলা সম্ভব নয়। আশা করা হচ্ছে আগামী দিনে ক্লাবের তরফে আরও বিস্তারিত স্কোয়াড তালিকা প্রকাশ করা হবে। তখন হয়তো দেখা যাবে অরিন্দমের নাম।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google