রবিবার হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন

আগামীকাল ভোরবেলা মহালয়া। তারপর কয়েক দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। কিন্তু তার আগেই ফের ভোগান্তি কারণ পুজোর মুখে ফের ট্রেন বাতিল হাওড়া শাখায়। জানা যাচ্ছে আগামী ১৫ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আগামীকাল ভোরবেলা মহালয়া। তারপর কয়েক দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। কিন্তু তার আগেই ফের ভোগান্তি কারণ পুজোর মুখে ফের ট্রেন বাতিল হাওড়া শাখায়। জানা যাচ্ছে আগামী ১৫ অক্টোবর রবিবার, অর্থাৎ মহালয়ার পরের দিন, বাতিল থাকছে বর্ধমান, তারকেশ্বর, ব্যান্ডেল, ডানকুনিগামী একাধিক ট্রেন। এছাড়া ৩টি ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ থেকে।

ট্রেন বাতিল ছাড়াও বেশ কয়েকটা লোকাল ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খনা-গুমানি শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। এরফলে পুজোর আগে এবং মহালয়ার পরের দিন ফের যাত্রী দুর্ভোগ চরমে উঠবে। ট্রেন বাতিলের কারণে রেলের তরফ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে যে সিগন্যাল, রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ ও ওভারহেডের তারে কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। এর ফলেই বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হবে বলে জানিয়েছে রেল।

   

রবিবার বাতিলের তালিকায় কোন কোন ট্রেন দেখে নিন-

হাওড়া থেকে: 36825, 36827, 37315
বর্ধমান থেকে: 36842,36844
ব্যান্ডেল থেকে: 37749
তারকেশ্বর থেকে: 37326
কাটোয়া থেকে: 37748,03095
আজিমগঞ্জ থেকে: 03096
ডানকুনি থেকে: 32230, 32232, 32234
শিয়ালদহ থেকে: 32229, 32231, 32233

একইসঙ্গে তারকেশ্বর, হাওড়া, কলকাতা ও রামপুরহাট থেকে বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে। অন্যদিকে 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস, 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, 12304 নতুন দিল্লি – হাওড়া এক্সপ্রেস, 03112 গোড্ডা – শিয়ালদহ মেমু স্পেশালের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google