Mumbai: মুম্বইয়ে ঝলসে যাওয়া বহুতল ঠান্ডা করছে দমকল, মৃত একাধিক

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের (Mumbai) একটি বহুতলে। মুম্বইয়ের গোরেগাঁও এলাকার একটি ৬ তলা বিল্ডিংয়ে আগুন লাগে শুক্রবার ভোররাতে। এএনআই সূত্রে খবর, এর জেরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং ...

By Rana Das

Published:

Follow Us

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের (Mumbai) একটি বহুতলে। মুম্বইয়ের গোরেগাঁও এলাকার একটি ৬ তলা বিল্ডিংয়ে আগুন লাগে শুক্রবার ভোররাতে। এএনআই সূত্রে খবর, এর জেরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৪৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বই পুলিশ জানিয়েছে, গোরেগাঁওয়ের বহুতলে আগুন লাগার ঘটনায় ৫১ জন আহত ছিলেন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে এক জন পুরুষ এবং বাকিরা মহিলা বলে জানা গেছে। আহতদের এইচবিটি এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য দিকে ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

   

আগুন লাগার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের বিশাল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি বহুতলের বাসিন্দাদের উদ্ধার করেছে দমকল বাহিনী। এখন ওই বহুতলের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে জানা যাচ্ছে। ঝলসে যাওয়া বহুতল ঠান্ডার করার কাজ চালাচ্ছে দমকল। দমকলের আধিকারিক রবীন্দ্র আম্বুলগেকার বলেছেন, “২০০৬ সালে তৈরি করা হয়েছিল এই বহুতল। স্লাম রিহ্যাবিলেশন স্কিমের অধীনে তৈরি হওয়া এই বাড়িতে অগ্নিনির্বাপণ কোনো ব্যবস্থাই ছিল না।”

কোথায় থেকে আগুন লাগল, কেন আগুন এত ভয়াবহ হয়ে উঠল তা নিয়ে তদন্ত শুরু করেছেন দমকলের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা যায়, বহুতলের পার্কিং এলাকাতে প্রথমে আগুন লেগেছিল। সেখানে বেশ কয়েকটি দোকান রয়েছে । দোকানে মজুত জিনিস এবং পার্কিং লটে বাইক ও গাড়িতে আগুন ছড়াতেই তকা ভয়াবহ আকার ধারণ করে। এর পর বহুলতের অন্যান্য তলাতেও আগুন ছড়াতে শুরু করে। পার্কিং লটে অব্যবহৃত, পরিত্যক্ত জিনিসপত্রও প্রচুর পরিমাণে মজুত করা ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google