JAWAN : একটা টিকিট কিনলে একটা ফ্রি ! কবে, কীভাবে জানুন বিস্তারে

সঙ্গীকে নিয়ে জওয়ান দেখতে যাবেন ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একটা টিকিট কাটলেই যথেষ্ট। কারণ আজ, বৃহস্পতিবার বলিউড বাদশাহ তাঁর অনুগামীদের জন্য বিরাট অফার ঘোষণা করেছেন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সঙ্গীকে নিয়ে জওয়ান দেখতে যাবেন ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একটা টিকিট কাটলেই যথেষ্ট। কারণ আজ, বৃহস্পতিবার বলিউড বাদশাহ তাঁর অনুগামীদের জন্য বিরাট অফার ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজে এই খবর শেয়ার করেছেন।২৮ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই জওয়ানের একটা টিকিটের সঙ্গে আরেকটা টিকিট মিলবে সম্পূর্ণ বিনামূল্যে । তবে বুকিং অবশ্যই করতে হবে অনলাইন থেকে। বুক মাই শো, পেটিএম মুভিস অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করলেই তবে এই সুবিধা পাওয়া যাবে ।বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিনদিন বাই ওয়ান গেট ওয়ানের অফার পাওয়া যাবে বলে খোদ জানিয়েছেন শাহরুখ খান।

৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’। শাহরুখ অভিনীত এই ছবি প্রতিদিনই বক্স অফিসে আগুন ধরাচ্ছে। ভেঙে দিচ্ছে পুরানো সব রেকর্ড। ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত ‘জওয়ান’ মোট ৫৭৬.২৩ কোটি আয় করেছে। চলচ্চিত্রটি এখন ভারতে ৬০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে আছে। এদিকে বিশ্বব্যাপী আয় ১০০০ কোটি অতিক্রম করেছে।২০২৩ -এ এটা দ্বিতীয় চলচ্চিত্র যা এই বেঞ্চমার্ক ক্রস করল।

   

এই ব্লকবাস্টার সাফল্যের পর শাহরুখ খান এখন ‘জওয়ান’ ছবিতে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টিকিট’ অফার করেছেন। তিনি এক্স (প্রাক্তন টুইটার) এ লিখেছেন, “ভাই কো, বেহেন কো, দুশমান কো, ইয়ার কো” এবং অবশ্যই, আপনে পেয়ার কো কাল জওয়ান দিখাইয়েগা! চাচা-চাচি, ফুফা-ফুফি, মামা-মামি-ইয়ানি পুরে পরিবার কো। সাব কে লিয়ে এক কে সাথ এক ফ্রি টিকিট!! তো কাল সে “পরিবার, ইয়ার অর প্যায়ার” জাস্ট বাই 1 টিকিট এন্ড গেট দ্য আদার ওয়ান ফ্রি।”

উল্লেখ্য এই ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ হয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলির। দক্ষিণী তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতিও ‘জওয়ান’-এর হাত ধরে বলিউডে পা রাখলেন। ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তকেও ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google