Birbhum: অজয়ের স্রোতে ভাঙল জয়দেবের সেতু, বিচ্ছিন্ন দুই জেলা

নিম্নচাপের ফলে রাজ্যজুড়ে বৃষ্টি অব্যাহত। আর সেই বৃষ্টির ফলে বেড়ে গিয়েছে অজয় নদীর জল। নদীর জল বেড়ে যাওয়ায় শনিবার সকালে ভেঙে গেল অস্থায়ী সেতু। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিম্নচাপের ফলে রাজ্যজুড়ে বৃষ্টি অব্যাহত। আর সেই বৃষ্টির ফলে বেড়ে গিয়েছে অজয় নদীর জল। নদীর জল বেড়ে যাওয়ায় শনিবার সকালে ভেঙে গেল অস্থায়ী সেতু। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে। মাটির তৈরি এই অস্থায়ী সেতু ভেঙে মাঝ নদীতে আটকে যায় পাথর বোঝাই ডাম্পার। অল্পের জন্য রক্ষা পান চালক ও খালাসি। এটি ছিল বীরভূমের ইলামবাজারের জয়দেব ও পশ্চিম বর্ধমানের কাঁকসার মধ্যে সংযোগকারী সেতু। সেতুটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়লেন দু-দিকের বাসিন্দারা (পশ্চিম বর্ধমান ও বীরভূমের বাসিন্দারা)।

জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এখানে স্থায়ী সেতু তৈরির দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই সেই সেতু তো বানানো হচ্ছিল এবং পাশাপাশি বর্ষার মধ্যেই অস্থায়ী সেতুটির মেরামতের কাজও চলছিল। এরপর ই এই দুর্ঘটনা ঘটে যায় শনিবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দুর্ঘটনার পর অস্থায়ী সেতু নির্মাণের কর্মীরা সাঁতার কেটে নিরাপদ জায়গায় পৌঁছান। সেতু ভেঙে যাওয়ার ফলে দুই জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বর্তমানে।

   

অপর দিকে, নিম্নচাপের ফলে টানা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতুও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google