TMC: দিল্লিতে ৫০ হাজারের বেশি সমর্থকের ধর্না, তাঁবু খাটাবেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ট্রেন ভর্তি করে দিল্লিতে লোক নিয়ে যাওয়ার কথা। একুশ জুলাই মঞ্চ থেকেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। তাহলে কি এবার ...

By Rana Das

Published:

Follow Us
Abhishek Banerjee visit to Assam

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ট্রেন ভর্তি করে দিল্লিতে লোক নিয়ে যাওয়ার কথা। একুশ জুলাই মঞ্চ থেকেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। তাহলে কি এবার সত্যি সত্যিই ট্রেন ভর্তি করে লোক নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল? সেরকম প্রস্তুতি শুরু করেছে শাসকদল। গান্ধীজয়ন্তীতে রাজধানীর বুকে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির তোড়জোড় তেমনই ইঙ্গিত দিচ্ছে। পুলিশকে ফের চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ৫০ হাজার কর্মী ও সমর্থকদের থাকার বন্দোবস্ত করতে চেয়ে দিল্লির দায়রাগঞ্জ থানার ডিপিসিকে চিঠি লিখেছেন সাংসদ।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে প্রায় ৫০ হাজার কর্মী-সমর্থকের রাত্রিবাসের বন্দোবস্ত করতে চায় তৃণমূল। সেই মতো রামলীলা ময়দানে প্যান্ডেল ও তাঁবু খাটাতে চাইছে তৃণমূল শিবির। গান্ধী জয়ন্তীর জন্য হাতে আর বেশি সময় নেই। দুসপ্তাহ বাকি। এত কর্মী-সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা করতে, তাই জোরকদমে মাঠে নেমে পড়েছেন ডেরেক ও ব্রায়েনরা।

   

জানা গেছে, রামলীলা ময়দানে তাঁবু খাটানোর অনুমতি চেয়ে দিল্লি পুলিশের কাছে ফের চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আগামী ২ অক্টোবর দিল্লির বুকে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। দিল্লির একাধিক জায়গায় ধর্না কর্মসূচির টার্গেট নেওয়া হয়েছে। এতজন কর্মী-সমর্থকের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা করতে পুলিশের থেকে কোনও সবুজ সংকেত এখনও পাননি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল শিবির থেকে ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে, গান্ধী জয়ন্তীতে দিল্লির বুকে প্রতিবাদ কর্মসূচি কোনোমতে হবেই।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এর আগে কলকাতাতেও দুদিনের ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জানিয়ে দিয়েছিলেন, আগামীতে দিল্লিতে গিয়ে প্রতিবাদ চলবে। তারপর একুশের মঞ্চ থেকে দিনক্ষণ ঘোষণা হয়। তাই এবার গান্ধী জয়ন্তীতে ২ অক্টোবর দিল্লিতে ধর্নার জন্য এবার জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে শাসক শিবির।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google