HomeKolkata CityWeather: বাদল দিনে...হিমালয় থেকে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা

Weather: বাদল দিনে…হিমালয় থেকে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা

Weather: অনবরত চলছে আবহাওয়ার বদল। বেশ কয়েকদিন ধরেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিন্মচাপের প্রভাব পড়ছে এ রাজ্যে। এই নিম্নচাপের কারণেই শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা।সকাল থেকেই দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আকাশের মুখ ভার। গতকাল উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কার কারণে জারি হয়েছে সতর্কতা। এরসঙ্গেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি।

   

অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার রূপের বদল। কাল থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর