David Lalhlansanga: ১০ ম্যাচে ১৪ গোল! কে এই মহামেডানের ডেভিড

রবিবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে ৬-০ গোল জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ম্যাচে একাই চার গোল করেছেন ডেভিড (David Lalhlansanga)।

By Rana Das

Published:

Follow Us
David Lalhlansana

অবিশ্বাস্য ম্যাচ। ইন্ডিয়ান সুপার লীগের দলের বিরুদ্ধে ৬ গোল। রবিবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে ৬-০ গোল জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ম্যাচে একাই চার গোল করেছেন ডেভিড (David Lalhlansanga)।

বিরতির আগেই তিন গোলে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। Durand Cup-এর পরের পর্বে যাওয়ার আগে জন্য দরকার ছিল সাত গোলের। সেই লক্ষ্যেই এগোচ্ছিল দল। নিজের সবটুকু এদিন মাঠে দিয়েছেন একুশ বছর বয়সী ডেভিড। করলেন চার গোল। এই মরসুমের শুরু থেকে ফর্মে রয়েছেন তরুণ এই ফুটবলার। সব মিলিয়ে দশ ম্যাচে তার নামের পাশে এখন ১৪ গোল।

   

David Lalhlansanga। একুশ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি সময়ের প্রায় প্রতি ম্যাচে গোল করেছেন। আইজল এফসি থেকে উঠে আসা ডেভিড মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলমেশিন হয়ে উঠছেন ক্রমে। কলকাতা ফুটবল লীগের পাশাপাশি Durand Cup-এও গোল করেছেন উদীয়মান এই ফুটবলার। দুই টুর্নামেন্ট মিলিয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি।

ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। গোল করেছেন ইউনাইটেড, পাঠচক্র, পিয়ারলেস, মুম্বই সিটি এফসি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোল করেছেন ডেভিড। ডেভিড ব্যক্তিগত ভাবে গোল করলেও দল হিসেবে ক্লাবের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা গিয়েছে।

ডেভিড নিজের ফর্ম ধরে রাখতে পারলে অচিরেই ভারতীয় ফুটবল আকাশের নক্ষত্র হয়ে উঠতে পারেন। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ ফুটবল লীগেও খেলার সম্ভাবনা প্রবল হবে। দেশের সর্বোচ্চ ফুটবল লীগে খেলার টার্গেট সেট করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে কিছু সমস্যার কথা অতীতে শোনা গেলেও মূল লক্ষ্যে ক্লাব এখনও অবিচল। আই লীগ সেরা হলে ইন্ডিয়ান সুপার লীগে প্রবেশ দরজা খুলে যাবে ক্লাবের সামনে। যদিও আসন্ন আই লীগ হতে চলেছে আরও হাড্ডাহাড্ডি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google