Gadar 2: সপ্তাহান্তে পেরোতে পারে ৫০০ কোটির গণ্ডি

‘গদর ২’ প্রতিদিন যে ধরণের কালেকশন (box office collection) করছে, তা দেখে বলা ভুল হবে না যে সেই দিন বেশি দূরে নয় যেদিন সানির ছবি ৫০০ কোটি আয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

‘গদর ২’ প্রতিদিন যে ধরণের কালেকশন (box office collection) করছে, তা দেখে বলা ভুল হবে না যে সেই দিন বেশি দূরে নয় যেদিন সানির ছবি ৫০০ কোটি আয় করবে। মনে করা হচ্ছে সপ্তাহান্তে, অর্থাৎ শনি-রবি মিলিয়ে ৫০০ কোটির ঘরে প্রবেশ করবে। বক্স অফিসে ঝড়। বলিউড অভিনেতা সানি দেওলের (Sunny Deol) ছবি ‘গদর ২’ (Gadar 2) জমজমাট আয় করেই চলেছে। এই ছবিটি বড় চলচ্চিত্রকে হার মানিয়েছে। দর্শকরা ক্রমাগত ‘গদর ২’ দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছে যাচ্ছেন।

সানি দেওলের ভক্তরা ক্রমাগত নজর রাখছেন ছবিটির সংগ্রহের দিকে। ‘গদর ২’-এর চমকপ্রদ আয় দেখে নির্মাতা ও স্টারকাস্টদের খুশির সীমা নেই। এরই মধ্যে ‘গদর ২’-এর অষ্টম দিনের কালেকশন সামনে এসেছে। ছবিটি ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। (Gadar 2 enters Rs 300 crore club) সানি দেওল এবং আমিশা প্যাটেলের ছবির প্রথম সপ্তাহান্তটি ছিল দর্শনীয়। এক সপ্তাহের মধ্যে ছবিটি ২৮৩ কোটির ব্যবসা করেছে।

   

সানি দেওল এবং আমিশা প্যাটেল গাদার ২ এর মুক্তির আগে থেকেই গোটা দেশ জুড়ে প্রচার করছেন। সানি পাঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্রের লোকসভা সদস্য। মঙ্গলবার তিনি মধ্যপ্রদেশের মহুতে ছিলেন। তিনি ইন্দোর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মহউ সেনানিবাসের পদাতিক গবেষণা কেন্দ্র এবং জাদুঘরে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছিলেন।

অনিল শর্মা পরিচালিত, গদর ২ শুধু আমিশা এবং সানির প্রত্যাবর্তনই নয়। বরং এখানে রয়েছে শিশু অভিনেতা উৎকর্ষ শর্মাও। যার বয়স এখন ২৯ এবং গদর ২-এ সে তারা সিং, সাকিনার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন।ছবিটি ১৯৭১ সালে ‘ক্রাশ ইন্ডিয়া’ অভিযানের পটভূমিতে তৈরি করা হয়েছে। এটি তারা সিংকে পাকিস্তান থেকে মুক্ত করার প্রচেষ্টাকে ঘিরে তৈরি। যেখানে তিনি তাদের সেনাবাহিনীর হাতে বন্দি হন।

পাশাপাশি গদর ২-এ অভিনয় করেছেন মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, সিমরত কৌর, লভ সিনহা, রাকেশ বেদী এবং ডলি বিন্দ্রা। ২০০১ সালের অরিজিনাল, উদ্ জা কালে কাভা এবং ম্যায় নিকলা গাড্ডি লেকে জনপ্রিয় গানগুলি গদর ২-তেও রিপ্রাইজ করা হয়েছে।

জানা যাচ্ছে ছবিটি দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার ১৯.৫০ কোটির ব্যবসা করেছে। যা দিয়ে ভারতে এখন পর্যন্ত ছবিটির আয় ৩০৪.১৩ কোটিতে উঠেছে। তবে এগুলো এখনও প্রাথমিক পরিসংখ্যান। গদর ২-এর ভক্তদের জন্য এই খবরটি খুবই ভালো। আর শুরু হয়েছে দ্বিতীয় সপ্তাহান্ত। শনিবার ও রবিবারের পরিসংখ্যান ছবিটিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে।

গদর ২ এই দুই দিন থেকে অনেক সুবিধা পেতে পারে। কারণ সানি দেওলের এই ছবির জন্য ভক্তদের মধ্যে প্রচুর ক্রেজ দেখা যাচ্ছে। একই সময়ে, অক্ষয় কুমারের ওএমজিও ধারাবাহিকভাবে প্রেক্ষাগৃহে রয়েছে। তবে গদর ২-এর কারণে এই ছবিটি আয় করতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবে অক্ষয়ের এই ছবিটি বেশ প্রশংসা পাচ্ছে। মানুষ ছবিটির গল্প পছন্দ করছে।

https://www.youtube.com/watch?v=vhwr4vc_GY0

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google