ISL-এর ক্লাবে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন ফরোয়ার্ড!

সমস্যার মধ্যেও লড়াই দেওয়ার মতো দল গঠন করার কাজে লেগে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। জানা গিয়েছে, একজন বিদেশি ফরোয়ার্ডকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে ক্লাব।

By Rana Das

Published:

Follow Us
trent buhagiar

সমস্যার মধ্যেও লড়াই দেওয়ার মতো দল গঠন করার কাজে লেগে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। জানা গিয়েছে, একজন বিদেশি ফরোয়ার্ডকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে ক্লাব। একাধিক ফুটবলারের নাম ইতিমধ্যে ভেসে উঠেছে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে। জল্পনায় যুক্ত হওয়া সম্প্রতিতম নাম Trent Buhagiar।

Trent Buhagiar এর নাম সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের আলোচনায় ব্যাপক ভাবে উঠে এসেছে। অনেকে দাবি করছেন যে ইন্ডিয়ান সুপার লীগের দল কেরালা ব্লাস্টার্স ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ফুটবলে একাধিক শিরোপা জিতেছেন ট্রেন্ট। ক্লাব ফুটবলে খেলছেন ধারাবাহিকভাবে।

   

কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের সঙ্গে সম্প্রতি একাধিক বিদেশি ফুটবলারের নাম শোনা গিয়েছে। এক কলম্বিয়ান ফরোয়ার্ডের কথাও ভেসে উঠেছিল আলোচনায়। যদিও কলম্বিয়ান ওই ফরোয়ার্ডের ভারতে আসার সম্ভাবনা কম বলে যান গিয়েছে ইতিমধ্যে। সেই সঙ্গে লেটেস্ট পাওয়া আপডেট অনুযায়ী কলম্বিয়ার ফুটবলারটির ফিটনেস সংক্রান্ত সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে Trent Buhagiar এবং কেরালা ব্লাস্টার্স সংক্রান্ত জল্পনা জোর পেয়েছে।

কে এই Trent Buhagiar? ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। খেলেছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে। জাতীয় দলের জার্সি পরে করেছেন গোল। ২০১৯-২০ মরসুমে দলগত ভাবে জিতেছিলেন জোড়া খেতাব। সিডনি এফসির হয়ে অর্জন করেছিলেন এ লীগ চ্যাম্পিয়নশিপ এবং এ লীগ প্রিমিয়ারশিপ। সম্প্রতি খেলেছেন নিউক্যাসেল জেটস – এর হয়ে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google