Water at Home: জলের গুণগত মানে শীর্ষে বাংলা‌

বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহে (Drinking Water at Home) শীর্ষে রয়েছে বাংলা। এবার জলের গুণগত মান পরীক্ষাতেও সব রাজ্যকে টেক্কা দিল মমতা বন্দ্যোপাধ্যায়৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Drinking Water at Home bengal

বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহে (Drinking Water at Home) শীর্ষে রয়েছে বাংলা। এবার জলের গুণগত মান পরীক্ষাতেও সব রাজ্যকে টেক্কা দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তথ্য বলছে, জল পরীক্ষার জন্য রাজ্যে মোট ১৪৪টি ল্যাবরেটরি আছে। যার মধ্যে ১৪৩টি ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি বা এনএবিএল-এর স্বীকৃতি পেয়েছে।

জানা গেছে, উত্তরপ্রদেশে এনএবিএল স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবরেটরির সংখ্যা মাত্র একটি। মধ্যপ্রদেশে ১০৬টি, মহারাষ্ট্রে ৩৪টি, গুজরাতে ৭৫টি। উত্তরাখণ্ডে একটিও এনএবিএল ল্যাবরেটরি নেই। মণিপুরে মাত্র তিনটি, মেঘালয়, নাগাল‌্যান্ডে একটি করে। মিজোরামেও এনএবিএল স্বীকৃতিপ্রাপ্ত জল পরীক্ষাকেন্দ্র নেই।

   

দপ্তরের একজন আধিকারিকের কথায়, বাড়ি বাড়ি নলবাহিত জল সরবরাহ বা জল পরীক্ষার এনএবিএল ছাপযুক্ত ল্যাবরেটরি, বাংলার কোথাও ত্রুটি পাচ্ছে না কেন্দ্র। সম্প্রতি, নবান্নে এই প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্য সচিব। জল সরবরাহের গুণগত মান নিয়ে সমীক্ষা শুরুর নির্দেশ দেন।

তাতেই জানা গেছে , এখনও পর্যন্ত গ্রামীণ বাংলার ৬৩ লক্ষ ৪৬ হাজার ৭৭৪টি বাড়িতে নলবাহিত জলসংযোগ হয়েছে। মনে করা হচ্ছে, যে গতিতে কাজ চলছে তাতে লোকসভা ভোটের আগে ৫৫ শতাংশের বেশি বাড়িতে জল পৌঁছে যাবে। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিয়ে এই কাজে দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক জল পরীক্ষাগার স্থাপনে তা স্পষ্ট।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google