Atiq Ansari Wife: আতিকের স্ত্রী শায়েস্তা সন্দেহে আটক মুখোশধারী মহিলা

মাফিয়া ডন আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনের (Atiq Ansari's Wife Shaista Parvin) সন্ধানে শুক্রবার আজমগড় জেলার আমানাবাদ এবং বিলারমাউ সহ বেশ কয়েকটি গ্রামে এসটিএফ, এটিএস এবং জৌনপুরের শাহগঞ্জ পুলিশ অভিযান চালায়।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Atiq Ansari's Wife

মাফিয়া ডন আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনের (Atiq Ansari Wife Shaista Parvin) সন্ধানে শুক্রবার আজমগড় জেলার আমানাবাদ এবং বিলারমাউ সহ বেশ কয়েকটি গ্রামে এসটিএফ, এটিএস এবং জৌনপুরের শাহগঞ্জ পুলিশ অভিযান চালায়। দলটি এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যদিও আজমগড় পুলিশ এ ধরনের কোনও পদক্ষেপ নিয়ে অজ্ঞতা প্রকাশ করেছে।

আরও পড়ুন: Atiq Ahmed Murder: আতিক-আশরাফ হত্যার ‘প্রতিশোধ’ নিতে ভারতকে হুমকি আল কায়েদার

   

আজমগড়ে শায়েস্তা লুকিয়ে থাকার খবর পেয়ে আমানাবাদে পৌঁছেছে শাহগঞ্জের এসটিএফ, এটিএস এবং পুলিশ। সন্দেহের ভিত্তিতে দলটি মুখোশধারী এক মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। শায়েস্তা পারভিনের সঙ্গে মহিলার চেহারা মিলে যাচ্ছে। গত কয়েকদিন ধরে সে এখানে এক পরিচিতের বাড়িতে থাকত।

Zigana-made Turkish pistol allegedly used in multiple murder cases

আরও পড়ুন: Atiq Ashraf Murder: দাউদকে অনুসরণ করে যোগীরাজ্যে উদয় D2 গ্যাংয়ের

শায়েস্তার উপর ৫০ হাজার পুরস্কার
প্রয়াগরাজের উমেশ পাল হত্যা মামলায় শায়েস্তা পারভিনের নাম রয়েছে। তার খোঁজে লাগাতার অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। শায়েস্তার বিরুদ্ধে ৫০ হাজার পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। শাহগঞ্জের সিও শুভম টোডি এবং ফুলপুর কোতোয়াল অনিল কুমার সিং এ ধরনের কোনও পদক্ষেপ সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছেন। তবে গ্রামবাসীরা এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google