Jaushua Sotirio: সত্যি হল আশঙ্কা, বিবৃতি কেরালা ব্লাস্টার্সের

চলতি বছর আর মাঠে নামতে পারবেন না জশুয়া সোতিরিও (Jaushua Sotirio)। অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে চলতি মরসুমে তিনি আর মাঠে নামতে পারবেন কি না সে ব্যাপারে দেখা দিয়েছিল সংশয়।

By Rana Das

Published:

Follow Us
jaushua sotirio kerala blasters

চলতি বছর আর মাঠে নামতে পারবেন না জশুয়া সোতিরিও (Jaushua Sotirio)। অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে চলতি মরসুমে তিনি আর মাঠে নামতে পারবেন কি না সে ব্যাপারে দেখা দিয়েছিল সংশয়। সেটাই সত্যি হল। কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জারি করা হয়েছে বিবৃতি।

মিডিয়া রিপোর্টের মাধ্যমে এই চোটের খবর আগেই ফুটবল প্রেমীদের কাছে পৌঁছে গিয়েছিল। চোট পাওয়ার তারিখ ক্লাব না বললেও গত ১৬ জুলাই অনুশীলন করার সময় জশুয়া সোতিরিও চোট পেয়েছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছিল। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে , গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। চোট সত্যি গুরুতর। যার ফলে চলতি বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যেয়ে হচ্ছে তাকে।

   

মাত্র দুই মাস আগে এ লিগের ক্লাব নিউক্যাসল জেটস থেকে দুই বছরের চুক্তিতে ভারতের ক্লাবে যোগ দিয়েছিলেন সিডনিতে জন্ম নেওয়া এই তারকা। প্রাক মরসুম অনুশীলন সেশনের সময় তিনি চোট পেয়েছেন। অস্ত্রোপচার করতে হবে তাকে। ক্লাবের ভক্তরা আশা করছেন চোট কেন গুরুতর না হয়।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হতে চলা ডুরান্ড কাপে মাঠে নামতে পারবেন না অস্ট্রেলিয়ার এই ফুটবলার। ডুরান্ড কাপ এগিয়ে আসায় কেরালা ব্লাস্টার্সের হাতে জশুয়া সোতিরিওর বিকল্প খুঁজে নেওয়ার মতো বিশেষ সময় হয়তো নেই। তবে এটাই তাদের একমাত্র মাথা ব্যথা নয়। সাহাল আবদুল সামাদ সহ স্কোয়াডের একাধিক ফুটবলারের বিদায়ের পর খাতায় কলনে কমেছে স্কোয়াডের শক্তি। তার ওপর বিদেশি ফুটবলারের চোট বাড়িয়েছে সমস্যা। এখন দলের হাতে তিনটি বিদেশী বিকল্প রয়েছে – মার্কো লেসকোভিচ, অ্যাড্রিয়ান লুনা এবং দিমিত্রি দিয়ামানতাকোস।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google