Transfer window: আরও এক ফুটবলারকে ছাড়তে চলেছে ব্লাস্টার্স!

এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) ইন্ডিয়ান সুপার লীগের একাধিক দল নামকরা ফুটবলারদের সই করিয়েছে। ব্যতিক্রমী কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

By Rana Das

Published:

Follow Us
Ayush Adhikari

এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) ইন্ডিয়ান সুপার লীগের একাধিক দল নামকরা ফুটবলারদের সই করিয়েছে। ব্যতিক্রমী কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। একের পর এক ফুটবলারকে রিলিজ করে চলেছে তারা। ব্লাস্টার্স থেকে রিলিজ হওয়া ফুটবলারদের তালিকায় যুক্ত হতে পারে আরও একটি নাম।

দল বদলের সময়ে এবার আলোচনায় উঠে এসেছেন আরও এক তরুণ ফুটবলার। তার নাম আয়ুশ অধিকারী। ২২ বছর বয়সী এই খেলোয়াড় ইন্ডিয়ান সুপার লীগে খেলেছেন ধারাবাহিকভাবে। জাতীয় দলে এখনও সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন অনেকটাই। কেরালার ইন্ডিয়ান সুপার লীগের দলটির হয়ে খেলেছেন তিরিশটির কাছাকাছি ম্যাচ। উত্থান ওজোন এফসি থেকে। তারপর যোগ দিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স এর যুব দলে।

   

ফুটবল মহলে গুঞ্জন, কেরালা ব্লাস্টার্স এবার রিলিজ করতে চলেছে আয়ুশ অধিকারীকে। আগামী দিনে হয়তো যোগ দেবেন চেন্নাইয়েন ফুটবল ক্লাবে। কেরালা ব্লাস্টার্স এর বিপরীতে চেন্নাইয়েন এফসি দল বদলের বাজারে বেশ সক্রিয় রয়েছে। ভারতীয় প্রতিভাবান ফুটবলার যেমন তারা সই করিয়েছে, তেমনই ইতিমধ্যে তারা স্কোয়াডে নিশ্চিত করেছে পরীক্ষিত বিদেশি ফুটবলারদের। ক্লাবের ইউএসপির সঙ্গে মানানসই আয়ুশ।

গত মরসুমের ইন্ডিয়ান সুপার লীগে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটি ম্যাচে দল তুলে নিয়েছিল নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। এরপর থেকে সমস্যায় পড়তে শুরু করে ক্লাব। ফেডারেশনের সিদ্ধান্ত গিয়েছে ব্লাস্টার্সের বিরুদ্ধে। শোনা গিয়েছিল নিজেদের বাঁচাতে আইনের পথে হাঁটছে কেরালার দলটি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google