Petrol-Diesel: কেন্দ্রের পর ২২ টি রাজ্যেও কমল পেট্রোল-ডিজেলের দাম

News Desk: দেওয়ালির রাতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর এক্সসাইজ শুল্ক কমিয়েছিল কেন্দ্র। মোদি সরকার ঘোষণা করেছিল, সরকারের তরফে এটা মানুষকে দেওয়ালির উপহার। পেট্রোলে লিটার প্রতি ৫ ...

By Rana Das

Published:

Follow Us
A petrol pump in India with fuel dispensers and vehicles parked in front.

News Desk: দেওয়ালির রাতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর এক্সসাইজ শুল্ক কমিয়েছিল কেন্দ্র। মোদি সরকার ঘোষণা করেছিল, সরকারের তরফে এটা মানুষকে দেওয়ালির উপহার। পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের ১০ টাকা শুল্ক হ্রাস করার ফলে কিছুটা হলেও দাম কমেছিল এই দুই পেট্রোপণ্যের। এবার কেন্দ্রের দেখানো পথেই ২২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিল।

পাশাপাশি বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অবশ্য দাম কমানোর রাস্তায় হাঁটেনি। বৃহস্পতিবার রাতে পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ শুল্ক কমানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য সরকারের কাছে এক আবেদনে ভ্যাট কমানোর আর্জি জানিয়ে ছিল। কেন্দ্রের ওই আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি শাসিত ৯ রাজ্য পেট্রোল ডিজেলের ভ্যাট কিছুটা কমায়। ওই ৯ রাজ্যের সঙ্গে যোগ দিয়েছে আরও ১৩ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ভ্যাট কমানোর কারণে ওই সমস্ত রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমেছে।

   

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রকাশিত তালিকা থেকে দেখা যাচ্ছে, পেট্রোল ও ডিজেলের দাম কমেছে ২২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। পেট্রোল ও ডিজেলের সবচেয়ে বেশি দাম কমেছে কেন্দ্রশাসিত লাদাখে। এর পরে রয়েছে যথাক্রমে কর্নাটক ও পুদুচেরি। লাদাখে প্রতি লিটার পেট্রোলে ১৩:৪৩ টাকা এবং ডিজেলে ১৯.৬১ টাকা করে দাম কমেছে। ওড়িশা লিটারপ্রতি পেট্রল ও ডিজেলে তিন টাকা এবং মধ্যপ্রদেশ সরকার চার টাকা করে ভ্যাট কমানোর কথা ঘোষণা করেছে।

অন্যদিকে মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরল, অন্ধপ্রদেশ, মেঘালয়, ঝাড়খন্ড ছত্রিশগড়, রাজস্থান এবং কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভ্যাট কমানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

ইতিমধ্যেই এই সমস্ত রাজ্যগুলিতে বিজেপি পথে নেমে পড়েছে। বিজেপির দাবি, অবিলম্বে অন্যান্য রাজ্যগুলির মত সংশ্লিষ্ট রাজ্যগুলিতেও পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট কমাতে হবে। অন্যদিকে বিজেপির একসময়ের শরিক শিবসেনা পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক কমানোর কড়া সমালোচনা করেছে।

শিবসেনার মুখপাত্র সামনায় লেখা হয়েছে, মোদি সরকার আসলে দেওয়াল লিখন পড়তে পেরেছে। পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি যে মানুষ আদৌ ভালোভাবে দেখছে না সেটা বিজেপি বুঝে গিয়েছে। সে কারণেই তারা উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে। ভোটবাক্সে গণরোষ টের পাওয়ার কারণেই বিজেপি সরকার বাধ্য হয়েই পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google