Job: কেন্দ্রীয় কর্পোরেট মিনিস্ট্রিতে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

আবারো কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির সুযোগ। কেন্দ্রীয় কর্পোরেট মিনিস্ট্রির অধীনস্থ দ্যা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Job Vacancy

আবারো কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির সুযোগ। কেন্দ্রীয় কর্পোরেট মিনিস্ট্রির অধীনস্থ দ্যা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই মিলবে চাকরি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এক্সিকিউটিভ ল, জুনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ অ্যাকাডেমি, এগসিকিউটিভ ইন্টার্নাল অডিটসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫টি শূন্য পদে করা হবে নিয়োগ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

   

একই সাথে আরো বলা হয়েছে জুনিয়র ডিরেক্টর পদে আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি। তাছাড়া ম্যানেজমেন্ট, ল, অর্থনীতি স্নাতকোত্তর পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক্সিকিউটিভ ল পদে আবেদন করার জন্য প্রার্থীদের আইনের স্নাতকোত্তর হবার পাশাপাশি ন্যূনতম ৫০ শতাংশ নাম্বার পেতে হবে।

একই সাথে আরো বলা হয়েছে আইনজীবী হিসেবে অন্তত পাঁচ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের নিচে। তবে জুনিয়র ডিরেক্টর পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ধার্য করা হয়েছে ৫০ বছর। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আগামী ২৩শে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google