Weather: উত্তরের কিছু এলাকায় ভারী বৃষ্টি, দক্ষিণে মেঘ-রোদের খেলা

weather: দক্ষিণবঙ্গ অল্প স্বল্প ভিজলেও, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে ...

By Rana Das

Published:

Follow Us

weather: দক্ষিণবঙ্গ অল্প স্বল্প ভিজলেও, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি কিছুটা কমবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমবে।

পরবর্তী ২৪ ঘন্টা মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

   

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

গতকাল ৮ জুলাই উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৭৮ শতাংশের আশেপাশে। আজ ৯ জুলাই উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮২ শতাংশ। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশের আশেপাশে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google