আনোয়ার আলির (Anwar Ali) চোট ঠিক কতটা গুরুতর সে ব্যাপারে জল্পনা জারি রয়েছে। তিনি কবে ফিট হয়ে মাঠে নামতে পারবেন সে নির্ভর করে রয়েছে চোটের পরিস্থিতির ওপর। চোট খুব একটা গুরুতর নয় বলে শোনা গিয়েছিল, তবে উদ্বেগ কিছুতেই কাটছে না।
জানা গিয়েছিল, পায়ের পেশিতে চোট পেয়েছিলেন আনোয়ার আলি। চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গিয়েছিল। কিন্তু এখনই হয়তো তিনি মাঠে নামতে পারবেন না। সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে। তার ওপর এখন বর্ষাকাল। মাঠে নেমে কাদা মাটিতে অনুশীলন করলে আরও বাড়তে পারে চোট। নতুন করে চোট পাওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে সময় মতো মোহন বাগান সুপার জায়ান্টের সঙ্গে অনুশীলনে নামতে পারবেন কি না সেটাও হবে দেখার বিষয়। কিছু ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করে দাবি করা হয়েছে, দলের সঙ্গে অনুশীলনের প্রথম কয়েক দিন হয়তো তিনি থাকতে পারবেন না।
চিন্তায় রয়েছেন মোহনবাগান সমর্থকরা। চলতি ট্রান্সফার উইন্ডোতে মোহন বাগান সুপার জায়ান্ট আনোয়ারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে, এমনটা ফুটবল প্রেমীদের অনেকেই ধরে নিয়েছেন। মোহনবাগান সমর্থকরাও আনোয়ারকে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখার ব্যাপারে প্রবলভাবে আশাবাদী। এই পরিস্থিতি চোট সমস্যা চিন্তার কারণ হয়ে উঠেছে। তিনি।
ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুম শুরু হতে এখনও অনেকটা সময় রয়েছে। আনোয়ার তার আগেই সুস্থ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। আনোয়ারকে আগামী দিনে তারকার তকমা দেওয়া হচ্ছে। সাফ কাপের দলের সাফল্যের পিছনে অন্যতম কান্ডারী তিনি। রক্ষণভাগে তথা ডিপ ডিফেন্সে প্রতি ম্যাচে যুগিয়েছেন নির্ভরতা।
সম্প্রতি আনোয়ার সম্পর্কে বড় মন্তব্য করেছেন মহেশ গাউলি। তিনি বলেছেন, “আনোয়ার আলির মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে এবং ও জাতীয় দলের ভবিষ্যত তারকা। আনোয়ার খুব সংবেদনশীল, বুদ্ধিমান এবং দুই পায়ে বল কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে। আগামী দিনে ওর খেলা আরও খুলবে। ভবিষ্যতে একজন শীর্ষ শ্রেণীর ডিফেন্ডার হওয়ার সমস্ত গুণ রয়েছে।”




















