আইফোনে বড়সড় ছাড় ঘোষণা করল ফ্লিপকার্ট

ফ্লিপকার্ট এবার আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত ছাড়। ই-কমার্স জায়ান্ট এবার আরও একটি ইভেন্ট নিয়ে ফিরে এসেছে। এখানে অ্যান্ড্রয়েড ফোনে বিপুল পরিমাণ ছাড় দিচ্ছে। তবে এখানে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফ্লিপকার্ট এবার আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত ছাড়। ই-কমার্স জায়ান্ট এবার আরও একটি ইভেন্ট নিয়ে ফিরে এসেছে। এখানে অ্যান্ড্রয়েড ফোনে বিপুল পরিমাণ ছাড় দিচ্ছে।

তবে এখানে আমরা অ্যাপলের বেশ কিছু ফোনের দিকে নজর দেবো যা খুব কম দামে বিক্রি হচ্ছে। আপনি এখানে পেয়ে যাবেন আইফোন ১৩, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১২ এবং আরও বেশ কিছু জনপ্রিয় প্রোডাক্ট।

   

আসুন এবার জেনে নিন কোন কোন ফোনে আপনারা আকর্ষণীয় ছাড় পেতে পারেন-

সবার প্রথমে রয়েছে আইফোন ১৩ যা বর্তমানে ফ্লিপকার্টে ৫৮,৪৯৯ টাকায় পেয়ে যাবেন। আপনি যদি এই ফোনটি কিনতে আগ্রহী হন তাহলে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫৭,৪৯৯ টাকার কার্যকর মূল্যে এটি কিনতে পারেন।

এমনকি আপনার কাছে এই ব্যাঙ্ক কার্ড না থাকলেও, আপনি একটি বিশাল ছাড় পাবেন। অ্যাপল আইফোন ১৩ বিক্রি করছে ৬৯,৯০০ টাকা থেকে, এই ফোনটি ফ্লিপকার্টে কিনলে আপনি পেয়ে যাবেন ১১,৪০১ টাকা ছাড়ে।

এছাড়াও আপনি যদি ১ লক্ষ টাকার বেশি খরচ করতে পারেন তাহলে আইফোন ১৪ প্রো ফোনটি আপনার জন্য উপযুক্ত। এই 5 জি ফোনটি ভারতে ১,২৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল।

এবং আপনি ফোনটি ১,১৯,৯৯৯ টাকা দামে পেতে পারেন। অর্থাৎ গ্রাহকরা ৯,৯০১ টাকা ছাড় পাচ্ছেন। এছাড়াও, ক্রেডিট কার্ডগুলিতে ৩,০০০ টাকার ছাড় রয়েছে, যার ফলে পরবর্তীতে এই ফোনটি আপনি ১,১৬,৯৯৯ টাকায় কিনে নিতে পারেন।

যেই সব গ্রাহকরা আগের ফোন গুলো না কিনে আইফোন ১৪ প্রো ম্যাক্স কিনতে চান তারা এটি ১,২৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ভারতে এটি মূলত ১২৮ জিবি স্টোরেজ মডেলের জন্য ১,৩৯,৯০০ টাকায় বিক্রি ঘোষণা করা হয়েছিল। এটি বর্তমানে অ্যাপলের সবচেয়ে ব্যয়বহুল ফোনগুলির মধ্যে একটি এবং লোকেরা এটি ফ্লিপকার্টের মাধ্যমে বেশ কম দামে পেতে পারে।

যদি আপনার বাজেট ৪০,০০০ টাকার কম হয়, তাহলে আপনি ৫৩,৯৯৯ টাকায় আইফোন ১২ কিনতে পারবেন। অন্যদিকে আইফোন ১১, যা এখন বেশ পুরানো ফোন, এখন ৩৯,৭৪৯ টাকায় উপলব্ধ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google